Business

পশ্চিম এশিয়ায় শান্তি ফিরছে, অক্সিজেন পাচ্ছে নারকেল, অর্ডারে হাসি কৃষকদের

দেশের সেরা নারকেলের কথা বলা হলেই প্রথম সামনে আসে পোলাচি নারকেলের নাম। সেই নারকেলের পালে এবার হাওয়া লেগেছে। পাচ্ছে অক্সিজেন। হাসছেন কৃষকরা।

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতি ক্রমে শান্ত হচ্ছে। ছন্দে ফিরছে মধ্যপ্রাচ্য। ফলে থমকে যাওয়া বাণিজ্যের চাকা ফের ঘুরতে শুরু করেছে। যা ভারতের পোলাচি নারকেলকে অক্সিজেন জুগিয়েছে। হতাশার সমুদ্রে ডুবে যাওয়া পোলাচি নারকেল কৃষকরা ফের ছন্দে ফিরছেন।

মধ্যপ্রাচ্যের দেশিগুলি পোলাচি নারকেলের অন্যতম খরিদ্দার। পোলাচি নারকেলের মুনাফা দাঁড়িয়ে আছে রফতানির ওপর। সেই মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে অর্ডার আসা স্তব্ধ হয়ে গিয়েছিল অশান্ত পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে।

এখন সেখানে ক্রমে শান্তি ফিরছে। ছন্দে ফিরছে পশ্চিম এশিয়া। ফলে ফের মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পোলাচি নারকেলের খোঁজ পড়েছে। অর্ডার আসছে। যা পোলাচির নারকেল কৃষকদের মুখের হাসি চওড়া করেছে।

৩ মাসের ওপর গালফে পোলাচি থেকে নারকেল রফতানি প্রায় স্তব্ধ হয়ে ছিল। সেই পরিস্থিতি বদলাতে শুরু করলেও একটা চাপ থেকেই গেছে। তা হল নারকেল পাঠানোর খরচ।

যা পশ্চিম এশিয়া অশান্ত হওয়ার পর থেকেই চড়ে রয়েছে। সেই খরচ কিছুটা কমলে আরও স্বস্তি পাবেন তামিলনাড়ুর পোলাচির বিখ্যাত নারকেল উৎপাদনের সঙ্গে যুক্ত কৃষক থেকে এই নারকেল রফতানির সঙ্গে যুক্ত মানুষজন।

প্রসঙ্গত তামিলনাড়ুর পোলাচির নারকেল উৎপাদন বন্ধ থাকেনি। এদিকে পশ্চিম এশিয়ার বাজার প্রায় বন্ধ ছিল। ফলে দেশিয় বাজারেই পোলাচির নারকেল বিক্রি করতে বাধ্য হন কৃষকরা। যেখানে তাঁরা স্বভাবতই রফতানির মত দাম পাননি।

দেশিয় বাজারে নারকেলের দাম যেমন চলে সেই দামেই পোলাচির কৃষকদের নারকেল বিক্রি করতে হয়েছে দেশিয় বাজারে। এবার আবার মুনাফার পালে হাওয়া পাওয়ার আশা উজ্জ্বল হয়েছে তাঁদের কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App