Business

৬০ দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস রয়েছে, দেশবাসীকে আশ্বস্ত করল সরকার

দেশে এখন কতদিনের তেল, প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে সে সম্বন্ধে ধারনা দিয়ে দেশের মানুষকে আশ্বস্ত করল কেন্দ্র। জানিয়ে দিল কোনও ঘাটতি নেই।

প্রধানমন্ত্রী রবিবারই দেশবাসীকে আগামী দিন সম্বন্ধে সতর্ক করেছেন। বেশ কয়েকটি পরামর্শও দিয়েছেন তিনি। এমনকি জ্বালানি বাঁচাতে করোনার সময়ের মত বাড়ি থেকে অফিস করার পরামর্শও দিয়েছেন।

তার পরদিনই কেন্দ্রের তরফে দেশবাসীকে আশ্বস্ত করা হল যে তেল বা গ্যাসের কোনও ঘাটতি এই মুহুর্তে নেই। ভারতের ভান্ডারে ৬০ দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে। রয়েছে ৬০ দিনের প্রাকৃতিক গ্যাসের মজুতও।

এলপিজি রোলিং করার মত স্টকও রয়েছে ৪৫ দিনের। তাই চিন্তার কারণ নেই। তবে এটাও ঠিক যে বিদেশের বাজারে তরতর করে বাড়ছে তেলের দাম। যার আঁচ যে ভারতের ওপরও পড়বে তার ইঙ্গিত স্পষ্ট।

রবিবারই প্রধানমন্ত্রী দেশবাসীকে দেশের জন্য ভাবার অনুরোধ করেছেন। দেশের কথা মাথায় রেখে অযথা গাড়ির তেল পোড়ানো থেকে দূরে থাকতে বলেছেন। কোথাও যাওয়ার হলে গণপরিবহণে যাতায়াত করাই ভাল বলে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

যদি গাড়িতেই যেতে হয় তাহলে কার পুল বা একই দিকে যাওয়ার হলে একাধিক মানুষকে একসঙ্গে ওই একটি গাড়িতেই যেতে বলেছেন। এগুলি অফিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য।

অফিসে অনেকের গাড়ি থাকলে এক এক দিন যদি এক এক জন গাড়ি বার করে বাকিদের গাড়িতে তুলে নেন তাহলে একটি গাড়ির তেলই পুড়বে। এছাড়া বিদেশে যাতায়াতে রাশ টানা, অন্তত ১ বছর সোনা কেনা থেকে দূরে থাকা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসবের কারণ একটাই। মধ্যপ্রাচ্য জুড়ে অস্থির পরিস্থিতি। ৭০ দিন পার করেও সেখানে অস্থিরতার অবসান হয়ে শান্তি কবে ফিরবে তা কারও জানা নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *