Business

বর্ষার পূর্বাভাসে ঘাটতির ইঙ্গিত, আসন্ন বর্ষায় ফসল চিন্তা বাড়ছে

বর্ষা কেমন হবে তার আন্দাজ গ্রীষ্মেই দিয়ে দেয় আবহাওয়া দফতর। এবার যা পূর্বাভাস তাতে তৈলবীজ এবং দানা শস্য নিয়ে সবচেয়ে বেশি চিন্তা। প্রভাব পড়বে সার্বিক ফসলেই।

এবার বর্ষা কেমন হবে তার একটা প্রাথমিক ইঙ্গিত দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। যদিও ভারতীয় আবহাওয়া দফতর ফের একটি পূর্বাভাস বর্ষা নিয়ে দেবে মে মাসের শেষে। তবে এখনও পর্যন্ত তারা যা জানিয়েছে তাতে ভারতে এবার বর্ষা স্বাভাবিকের চেয়ে কম হবে।

৯২ শতাংশ বৃষ্টিপাত হবে বলে মনে করছেন আবহবিদেরা। যা মোটেও খুশি করতে পারেনি কৃষকদের। খরিফ শস্যের চাষে এর বড় প্রভাব পড়তে চলেছে। ঘাটতি বর্ষার প্রভাব যদি ফসলে পড়ে তাহলে তার প্রভাব বাজারেও পড়বে। সেক্ষেত্রে সাধারণ মানুষকেও বেশি দাম দিতে হবে।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন এ বছর বর্ষা কম মানে তার প্রভাবে ৩৫ শতাংশের মত ঝুঁকি ফলনের ক্ষেত্রে থেকে যাচ্ছে। তৈলবীজ এবং দানা শস্য চাষে এই কম বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এবার বর্ষায় কৃষকরা যে পরিস্থিতির সম্মুখীন হতে পারেন তা থেকে তাঁদের মুক্তি দিতে সরকারকে আরও তৎপর হতে হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞেরা।

অন্যদিকে এবার চাল ও গমের ফলন ভাল হওয়ায় কম বৃষ্টির কারণে মুদ্রাস্ফীতির সম্ভাবনা কমিয়েছে। চাল ও গমের হাত ধরে খাদ্য সুরক্ষা নিয়েও কিছুটা নিশ্চিন্তের পরিবেশ রয়েছে।

তবে এল নিনোর কারণে বর্ষায় বৃষ্টি ঘাটতি ভারতের মত কৃষি ভিত্তিক রাষ্ট্রের জন্য মোটেও সুবার্তা ডেকে আনতে পারেনা। এখন দেখার মে মাসের শেষে বর্ষা নিয়ে শেষপর্যন্ত কি পূর্বাভাস দেয় আবহাওয়া দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *