Feature

বিশ্বের ১০টি সর্ববৃহৎ দেশ কোনগুলি, ভারত কত নম্বরে

বিশ্বজুড়ে বিভিন্ন আকারের দেশ রয়েছে। তারমধ্যে সবচেয়ে বড় ১০টি দেশের তালিকায় ভারতও রয়েছে। ভারত কত নম্বরে সেটা জানলে ভাল লাগবে।

বিশ্বজুড়ে বিভিন্ন মহাদেশে বিভিন্ন আকারের দেশ রয়েছে। কোনওটা ছোট, কোনওটা বড়। বিশ্বের বড় বা ছোট আকারের দেশ স্বাভাবিকভাবেই সেই দেশের ভূখণ্ডের ওপর নির্ভর করে।

সেই ভূখণ্ডে কত জায়গা রয়েছে তার ভিত্তিতে পৃথিবীর যে প্রথম ১০টি বড় দেশ রয়েছে তার একটি ভারত। তবে ভারত প্রথম স্থানে নেই। প্রথম স্থানে রয়েছে রাশিয়া। যার ভূখণ্ড ইউরোপ এবং এশিয়া মিলিয়ে রয়েছে।

পৃথিবীর সবচেয়ে বড় দেশ তাই রাশিয়া। রাশিয়ার পরই দ্বিতীয় বৃহত্তম দেশ হল কানাডা। তবে কানাডারও একটা বড় অংশ বরফে ঢাকা। সেখানে মানুষের বাস প্রায় নেই।

বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ চিন। যা এশিয়ার বৃহত্তম দেশ। চিনের পর চতুর্থ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে উত্তর আমেরিকার কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ২টি দেশ প্রথম ৪-এ জায়গা করে নিয়েছে।

পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ হল ব্রাজিল। আর ব্রাজিলের পিছনে ষষ্ঠ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এখানে মনে হতেই পারে তাহলে ভারত কত নম্বরে? অস্ট্রেলিয়ার পরই কিন্তু বিশালত্বের নিরিখে রয়েছে ভারত।

ভারত হল পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। ভারতের পর অষ্টম স্থানে রয়েছে আর্জেন্টিনা। নবম স্থানে কাজাখস্তান। প্রথম দশের তালিকার শেষ দেশ অর্থাৎ দশম দেশটি আবার আফ্রিকার সর্ববৃহৎ দেশ। নাম আলজেরিয়া। আলজেরিয়ায় প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস রয়েছে।

Show Full Article
nilkantho.in App