বিশ্বের প্রথম ২৫টি দামি বাজারের মধ্যে ভারতের একমাত্র বাজার নিজের জায়গা ধরে রাখল
ভারতের সবচেয়ে দামি বাজার সন্দেহ নেই। বিশ্ব ক্রমতালিকায় তার আগের বারের স্থানও অটুট রাখল এই বাজারটি। জায়গা করে নিল প্রথম ২৫-এ।
বিশ্বজুড়ে অনেক বাজার রয়েছে। কিন্তু সবচেয়ে দামি বাজারের তালিকায় কয়েকটাই স্থান পায়। যে তালিকায় ভারতের একটি বাজার আগের বারেও জায়গা করে নিয়েছিল। এবারও জায়গা করে নিল।
প্রথম ২৫টি বাজারের তালিকায় তার জায়গা হয়েছে। ভারতের একমাত্র বাজার হিসাবে এই তালিকায় জায়গা করেছে এবং নিজের অবস্থান অটুট রেখেছে এই বাজারটি।
দিল্লির খান মার্কেট এক নজির সৃষ্টি করেছে। বলা ভাল নজির অক্ষুণ্ণ রেখেছে দিল্লির খান মার্কেট। বিশ্ব ক্রমতালিকায় সবচেয়ে দামি বাজারগুলির মধ্যে ২৪ তম স্থান পেয়েছে খান মার্কেট।
গতবারেও তালিকায় এই স্থানেই ছিল ভারতের একমাত্র বাজারটি। প্রসঙ্গত কোন বাজার কত দামি তা নির্ভর করে সেখানকার দোকানঘরের ভাড়া থেকে। ভারতের খান মার্কেটের দোকানগুলির ভাড়া প্রতিবছর ১৪ শতাংশ করে বৃদ্ধি পায়।
হিসাবে দেখা গেছে ভারতের আর কোনও বাজারে দোকানের ভাড়া এত নয় যা গুনতে হয় খান মার্কেটের দোকানগুলিকে। তারপরেও তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে বিক্রি ঠিকঠাক হওয়ায়।
এই তালিকা প্রকাশ করে রিয়েল এস্টেট সার্ভিসেস ফার্ম কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ড। সেই তালিকায় এবার প্রথম স্থান অধিকার করেছে নিউ ইয়র্কের আপার ফিফথ অ্যাভিনিউ বাজার। গতবছরের তালিকায় এটি ছিল তৃতীয় স্থানে। লন্ডনের নিউ বন্ড স্ট্রিট দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থানে রয়েছে মিলানের ভিয়া মন্টেনাপোলিওন বাজারটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











