World

স্বপ্ন দেখছিলেন, ঘুম ভেঙে মুখের মধ্যে পেলেন বাদুড়, টেনে বার করলেন তাঁর স্বামী

তিনি স্বপ্ন দেখছিলেন। দেখছিলেন একটি ছোট্ট ইঁদুর তাঁর মুখে খেলা করছে। ঘুম ভেঙে যেতে বুঝলেন ইঁদুর নয়, সে এক অন্য প্রাণি।

এক মহিলা জানিয়েছেন তিনি ঘুমোচ্ছিলেন। স্বপ্ন দেখছিলেন। স্বপ্নে দেখছিলেন তাঁর মুখের মধ্যে একটি ইঁদুর খেলা করছে। এই সময় তাঁর ঘুমটা ভেঙে যায়। তিনি অনুভব করেন তাঁর মুখের মধ্যে কিছু একটা ঢুকছে।

তিনি হাত দিয়ে বোঝার চেষ্টা করেন। যেটা তাঁর হাতে আসে সেটা একটা ডানার মত। আরও ভাল করে বোঝার চেষ্টা করে পেশায় একজন চিকিৎসক ওই মহিলা এটা বুঝতে পারেন যে ডানাটি তিনি ধরেছেন সেটি একটি বাদুড়ের। আর সে বাদুড়টি তাঁর মুখে ভিতরে ক্রমশ প্রবেশ করছে।

তিনি চিৎকার করে ওঠেন। ঘুম ভেঙে যায় তাঁর পাশে শুয়ে থাকা স্বামীর। ওই ব্যক্তি ঘুম থেকে উঠে আস্তে আস্তে বাদুড়টিকে মহিলার মুখ থেকে বার করে আনেন।

যদিও আপাতদৃষ্টিতে তাঁর ক্ষতি কিছু হয়নি। তবে তিনি কোনও ঝুঁকি নেননি। চিকিৎসক হিসাবে তাঁর ধারনা ছিল বাদুড় কি করতে পারে। তাই হাসপাতালে পৌঁছে যান। সেখানে বাদুড়টিকেও নিয়ে যান।

ভাল করে পরীক্ষা হয়। তারপর চিকিৎসকেরা নিশ্চিত হন যে বাদুড়টি ওই মহিলার মুখের মধ্যে কামড় বসায়নি। কামড়ে দিলে কিন্তু চিকিৎসা শুরু করে দিতে হত।

তাই ভার্জিনিয়ার বাসিন্দা ওই মহিলা চিকিৎসক এটাও জানিয়েছেন, কারও সঙ্গে যদি এমন ঘটে বা ঘরেও কোনও বাদুড় দেখতে পাওয়া যায়, তাহলে তিনি যেন একবার চিকিৎসকের পরামর্শ নেন।

Show Full Article