Business

২ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মীদের

সরকারি কর্মীদের মুখের হাসি চওড়া হল। ফের ২ শতাংশ ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধি হল। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর হল।

২ শতাংশ করে মহার্ঘভাতা বা ডিএ বৃদ্ধি হল কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই ডিএ বৃদ্ধিতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই ডিএ ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। তার মানে পেরিয়ে আসা মাসগুলির টাকা এরিয়ার হিসাবে পাবেন কর্মীরা।

বর্তমানে তাঁরা যে ৫৮ শতাংশ ডিএ পাচ্ছেন তার সঙ্গে যুক্ত হল এই ২ শতাংশ। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মাস গেলে ঘরে নিয়ে যাওয়া মাইনে বাড়ল।

বাড়তে থাকা মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে যাতে তাঁরা চলতে পারেন সেজন্যই এই ২ শতাংশ ডিএ বৃদ্ধি। এতে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হবেন।

অষ্টম পে কমিশনকে সামনে রেখে সরকারি কর্মীরা চাপ বাড়াচ্ছিলেন। তারই ফল হিসাবে এই ডিএ বৃদ্ধি তাঁদের কিছুটা হলেও স্বস্তি দেবে। ৫০ লক্ষ ৫০ হাজারের মত কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৮ লক্ষ ৩০ হাজারের মত পেনশন প্রাপক এই ডিএ বৃদ্ধিতে উপকৃত হবেন। যা অবশ্যই বর্তমান বাজারের সঙ্গে তাঁদের সামঞ্জস্য বজায় রেখে খরচ চালিয়ে যেতে সুবিধা করে দেবে।

এই ডিএ বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের বার্ষিক খরচ কত বাড়ল? হিসাব বলছে এই ২ শতাংশ ডিএ বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের বার্ষিক খরচ বাড়ল ৬ হাজার ৭৯১ কোটি টাকা। এই ব্যয় ভার কেন্দ্রীয় সরকারকে বহন করতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *