Business

এসবিআইয়ের নতুন চেয়ারম্যান হচ্ছেন রজনীশ কুমার

দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তার চেয়ারম্যান পদে এতদিন ছিলেন অরুন্ধতী ভট্টাচার্য। তাঁর এই পদে কার্যকাল শেষ হচ্ছে এই সপ্তাহেই। তাঁর জায়গায় এসবিআইয়ের নতুন চেয়ারম্যান হতে চলেছেন রজনীশ কুমার। সরকারের তরফে জানানো হয়েছে রজনীশ কুমার আগামী ৩ বছর এই পদে আসীন থাকবেন।

এসবিআই চেয়ারম্যান হিসাবে রজনীশ কুমার দায়িত্বভার গ্রহণ করবেন আগামী ৭ অক্টোবর। বর্তমানে এসবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে রয়েছেন রজনীশ কুমার। ২৬ মে ২০১৫ সালে এই পদে আসীন হন তিনি। তার আগে তিনি এসবিআই ক্যাপিটাল মার্কেটের সিইও ছিলেন।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *