SciTech

পৃথিবীর বাইরের মাটিতে বয়ে যেত জলের ধারা, খোঁজ পেলেন বিজ্ঞানীরা

এ এক অন্যতম উল্লেখযোগ্য খোঁজ। পৃথিবীর বাইরেও জলের ধারা বয়ে যেত। এই খোঁজ পৃথিবীতে জলের উৎসের খোঁজ দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

পৃথিবীতে নয়। পৃথিবীর বাইরে এক ভূমিখণ্ডের ওপর দিয়ে বয়ে যেত জলের ধারা। অনেক জল বইত। বিজ্ঞানীরা তার খোঁজ পেয়ে গেলেন। এই যে ভূমিখণ্ড এটি একটি গ্রহাণু। যে গ্রহাণু থেকে জন্ম নিয়েছিল রিউগু নামে গ্রহাণুটি।

সেই ভূমিখণ্ডে এত জলের উৎস ধরা হচ্ছে জমাট বরফকে। যা মহাজাগতিক সংঘর্ষের জেরে গলে জল হয়ে যায়। তারপর সেই জলের ধারা বইতে থাকে মাটির ওপর দিয়ে।

জাপানের হায়াবুসা২ নামে একটি মহাকাশযান যে নমুনা সংগ্রহ করেছিল, তা পরীক্ষার পর বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে রিউগু গ্রহাণুর জন্মদাতা গ্রহাণুতে জলের ধারা বয়ে যেত। কার্বনে ভরপুর এই গ্রহাণুতে জলের ধারা বয়ে যাওয়া কিন্তু বিজ্ঞানীদের একটা নতুন আলো দেখিয়েছে।

পৃথিবীর এই বিপুল জলরাশি এল কোথা থেকে তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন বিজ্ঞানীদের মধ্যে রয়েছে। নানা তত্ত্ব সামনে এসেছে। তার মধ্যে একটি হল অন্য কোনও গ্রহাণু থেকে পৃথিবীতে এসেছে জল।

কোনও একসময় সেই গ্রহাণুর হাত ধরে জল পৌঁছ গিয়েছিল পৃথিবীতে। সেটাই কি সঠিক ভাবনা। সেটা পরিস্কার করতে এই নতুন জলের ধারার খোঁজ পাওয়া অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এই যে গ্রহাণুতে জলের ধারার খোঁজ মিলেছে সেই জলের ধারা বয়েছে কয়েক কোটি বছর ধরে। যদিও এখন গ্রহাণুটিতে জল নেই। তবে সেখানে যে জলের ধারা বয়ে যেত তার নমুনা স্পষ্ট।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *