SciTech

শনিগ্রহে রহস্যময় মেঘ, উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা

একটি গ্রহের যদি একটি কোণায় ৬ কোণা মেঘ দেখা যায়, আর অন্য কোণায় ১০, তাহলে অবাক হতে হয়। যা বিজ্ঞানীদেরও অবাক করেছে। কি বলছেন তাঁরা।

একটি মেরুতে দেখা যাচ্ছে ৬ কোণা মেঘের সঞ্চার। এটা উত্তর মেরুর ঘটনা। আবার ঠিক উল্টোদিকে ১০ কোণা মেঘের মত বায়ুমণ্ডলীয় তরঙ্গ নজর কেড়ে নিয়েছে।

বিজ্ঞানীরা এই ৬ কোণা মেঘের কথা আগেও জানতেন। কিন্তু অন্য মেরুর ১০ কোণার বায়ুমণ্ডলীয় তরঙ্গ নতুন তৈরি হয়েছে। ফলে তা নতুন করে নজর কেড়েছে।

কিন্তু কেন তৈরি হয়েছে এই ১০ কোণা মেঘ? কীভাবে তৈরি হল? কেন ১০, কেন অন্য সংখ্যা নয়? এসব প্রশ্ন পিছু তাড়া করে বেড়াচ্ছে বিজ্ঞানীদের।

উত্তর হয়ত তাঁরা দ্রুত খুঁজে ফেলতেন যদি সেটা পৃথিবীতে ঘটত। কিন্তু ঘটনাটি ঘটেছে সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনিগ্রহে। হাবল স্পেস টেলিস্কোপের নজরে এসেছে এই অবাক করা বিষয়টি।

এই ১০ কোণার উত্তর বিজ্ঞানীদের জানা নেই। তবে বিজ্ঞানীরা এটা বুঝতে পারছেন যে এটা শনিগ্রহের আবহাওয়া জনিত পরিবর্তনের একটা কারণ হতে পারে।

শনিগ্রহের বায়ুমণ্ডলে যে পরিবর্তন আসতে চলেছে এটা তারই ইঙ্গিত বলে প্রাথমিকভাবে মনে করছেন তাঁরা। তবে এখনও এই ১০ কোণা মেঘের রহস্য বিজ্ঞানীরা সঠিকভাবে উদঘাটন করে উঠতে পারেননি।

শনিগ্রহের ক্ষেত্রে গ্যাস একটা বড় বিষয়। প্রবল গতিতে থাকা বাতাস, ঘূর্ণিঝড়, বিভিন্ন স্তরে ছড়িয়ে থাকা জেট স্ট্রিম নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া চালাতে থাকে। যার হাত ধরে তৈরি হয় বায়ুমণ্ডলীয় তরঙ্গ।

Show Full Article