SciTech

চাঁদের ৯৫ শতাংশই ঢাকা পড়বে, মহাজাগতিক এই বিস্ময় ভারতবাসী কীভাবে দেখবেন

চাঁদের গায়ে পৃথিবীর ছায়া। যা চাঁদের ৯৫ শতাংশই ছেয়ে ফেলবে। এমন এক মহাজাগতিক বিস্ময় দেখার জন্য মুখিয়ে বিশ্ব। ভারতবাসীরা কি করবেন।

পূর্ণিমার চাঁদ তার জ্যোৎস্নায় ভরে দেবেনা। বরং তার ৯৫ শতাংশ অংশ ঢাকা পড়ে যাবে। পৃথিবীর ছায়া গিয়ে পড়বে তার ওপর। যে ৫ শতাংশে পৃথিবীর ছায়া পড়বে না, তা রূপোলী হয়ে জেগে থাকবে। বাকি অংশ কি তাহলে কালো হয়ে যাবে?

না কালো হবেনা। লালচে মরচে রংয়ের লাগবে সেই অংশ। এ দৃশ্য যখন তখন দেখা যায়না। এমন মুহুর্ত কমই আছে। যদি আকাশ পরিস্কার থাকে তাহলে অবশ্যই চাঁদের এই মহাজাগতিক বিস্ময় নজর কাড়বে।

সকলেই চাইবেন তা প্রত্যক্ষ করতে। এই চন্দ্রগ্রহণ ইউরোপের বড় অংশ থেকে দেখতে পাওয়া যাবে। পশ্চিম ইউরোপ থেকে সবচেয়ে ভাল দেখা যাবে এই আংশিক চন্দ্রগ্রহণ।

ইউরোপ থেকে তো দেখা যাবে। ভারত থেকে কখন দেখা যাবে? দুর্ভাগ্যজনক হলেও ভারতবাসী এই বিরল দৃশ্য চাক্ষুষ করা থেকে বঞ্চিত হবেন। কারণ ২৭ ও ২৮ অগাস্টের মাঝে যখন এই গ্রহণ হবে তখন ভারতে সূর্যের আলো থাকবে। ফলে চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবেনা।

ইউরোপের অনেক মানুষ ভালভাবে দেখতে পাবেন। সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ দেখা থেকেও ভারতবাসী বঞ্চিত হয়েছিলেন। সেটাও যেমন স্পেনের একটা অংশ থেকে সবচেয়ে ভাল দেখা গিয়েছিল, তেমনই এই চন্দ্রগ্রহণও সবচেয়ে ভাল দেখা যাবে স্পেন থেকে।

এছাড়া ফ্রান্স, জার্মানি, ইতালি এবং পর্তুগাল থেকেও ভালভাবে দেখা যাবে এই গ্রহণ। ভারতবাসীকে অপেক্ষায় থাকতে হবে। ভারত থেকে দেখা যাবে এমন কোনও এক মহাজাগতিক বিস্ময়ের অপেক্ষায়।

Show Full Article