SciTech

এই প্রথম সৌরমণ্ডলের সবচেয়ে উত্তপ্ত উপগ্রহের গরম মাপায় সফল হল জুনো

সূর্যের সংসারে গ্রহদের যে উপগ্রহগুলি রয়েছে তারমধ্যে সবচেয়ে উত্তপ্ত উপগ্রহটির মাটির তলার উত্তাপ কত তা এই প্রথম মেপে ফেলল জুনো।

সূর্যের সংসারে পৃথিবীর যেমন একটি উপগ্রহ চাঁদ, তেমনই অন্য কয়েকটি গ্রহের উপগ্রহ রয়েছে। একাধিক রয়েছে। যেমন মঙ্গলগ্রহের রয়েছে ২টি উপগ্রহ। সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির আবার অনেকগুলি উপগ্রহ রয়েছে। তবে তারমধ্যে ৪টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়।

এরমধ্যে একটি উপগ্রহ আইয়ো। যা একটা পোড়া গোলকের মত দেখতে। কারণ সৌরমণ্ডলের সবচেয়ে বেশি আগ্নেয়গিরি উদ্গীরণ এখানেই হয়ে চলেছে। আইয়ো এক অতি ভীষণ উত্তপ্ত উপগ্রহ। যার মাটির তলার অংশ বেশ কিছুটা নরম এবং উত্তপ্ত।

নাসার যান জুনো ২০২৩ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারির মধ্যে আইয়ো-র খুব কাছ দিয়ে উড়ে যায় এবং তখনই আইয়ো-র অনেক তথ্য সংগ্রহ করে। সে সময় মাত্র দেড় হাজার কিলোমিটার দূরত্ব দিয়ে উড়ে যায় জুনো।

আইয়ো-র উপরিস্তরের তাপমাত্রা সম্বন্ধে ধারনা থাকলেও আইয়ো-র মাটির তলার তাপমাত্রা সম্বন্ধে কোনও ধারনা বিজ্ঞানীদের ছিলনা। সেটাই জুনোর দেওয়া তথ্য থেকে এবার পেয়ে গেলেন তাঁরা।

এই প্রথম বৃহস্পতির উপগ্রহ আইয়ো-র মাটির তলার তাপমাত্রা মাপতে সক্ষম হল নাসা। ‘জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চ: প্ল্যানেটস’ নামে একটি বিজ্ঞান পত্রিকায় এই বিষয়ক একটি প্রবন্ধ ছাপা হয়েছে।

জুনো আইয়ো-র কাছ দিয়ে ওড়ার সময় মাইক্রোওয়েভ রেডিওমিটার কাজে লাগিয়ে উপগ্রহটির মাটির তলার তাপমাত্রা মেপে নেয়। জুনো এমন এক যান যা বৃহস্পতি সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে পাড়ি দেয়।

নাসার এই যানটি শুধু বৃহস্পতি নয়, তার ৪টি প্রধান উপগ্রহ সম্বন্ধেও নানা তথ্য সরবরাহ করেছে। যা বৃহস্পতি ও তার উপগ্রহদের চিনতে বিজ্ঞানীদের সাহায্য করেছে।

Show Full Article
nilkantho.in App