National

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি দিয়ে শুরু নতুন বছর

নতুন বছরের পয়লা তারিখেই পেট্রোল-ডিজেলের দাম বাড়াল তেল সংস্থাগুলি। পেট্রোল লিটার প্রতি ১ টাকা ২৯ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ৯৭ পয়সা বেড়েছে। ফলে কলকাতায় পেট্রোলের নতুন দাম দাঁড়াল ৭৩ টাকা ১৩ পয়সা প্রতি লিটার। কলকাতায় ডিজেলের নতুন দাম হল লিটার প্রতি ৬০ টাকা ৬ পয়সা। রবিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে। তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার জেরেই এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত। গত ১৬ ডিসেম্বরও পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছিল তেল সংস্থাগুলি।

 

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *