World

এই প্রথম পাওয়া গেল এক পূর্ণবয়স্ক টিরেক্স ডাইনোসরের পদচিহ্ন, নতুন কথা জানলেন বিজ্ঞানীরা

এই প্রথম একটি পূর্ণবয়স্ক টিরেক্স ডাইনোসরের একের পর এক পায়ের ছাপ পাওয়া গেল। যেভাবে তারা এগিয়ে যেত। এই পায়ের ছাপ তাদের সম্বন্ধে নতুন তথ্য জানান দিল।

ডাইনোসরের অনেক জীবাশ্ম পাওয়া গেছে। নানাধরনের ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার হয়েছে। তার সঙ্গে তাদের পায়ের ছাপ থেকে তাদের মল, অনেক কিছুই জীবাশ্ম আকারে পাওয়া গেছে।

এসব ডাইনোসরদের মধ্যে আবার অন্যতম হিংস্র ডাইনোসর ছিল টিরেক্স বা টাইরানোসরাস রেক্স। এর আগে এদের একটি করে পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। এই প্রথম তাদের ৪টি পায়ের ছাপ পাওয়া গেল।

যেভাবে পাওয়া গেল সেটা দেখে বিজ্ঞানীদের কাছে পরিস্কার যে এটা সেই টিরেক্সের হেঁটে যাওয়ার চিহ্ন। এই প্রথম কোনও টিরেক্স ডাইনোসরের হেঁটে যাওয়া পায়ের ছাপ পাওয়া গেল।

এতদিন একটি করে ২ জায়গায় ২টি টিরেক্সের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। তা দিয়ে তাদের হাঁটার ধরণ পরিস্কার করে জানা যায়নি। এই প্রথম টিরেক্সের হেঁটে যাওয়ার চিহ্ন স্পষ্ট করে সামনে এল।

ফলে এই প্রথম গবেষকেরা জানার চেষ্টা করছেন তাদের হাঁটার ধরণ কেমন ছিল। কেমন ছিল হাঁটার গতি। হাঁটার সময় মাটিতে কতটা চাপ তৈরি করত তারা সেটাও জানার চেষ্টা চলছে।

আর এসব এতদিনে জানার সুযোগ তৈরি হয়েছে কেবল টিরেক্সের হাঁটার চিহ্ন পাওয়ার হাত ধরে। প্রসঙ্গত প্রথম পাওয়া টিরেক্সের হাঁটার পায়ের ছাপ পাওয়া গেছে আমেরিকার নর্থ ডাকোটা-তে।

৪টি পায়ের ছাপ একটা দূরত্ব অন্তর পাওয়া গেছে। একটিই টিরেক্সের। মানে সেটি এখানে হেঁটেছিল। এই ছাপ ৬ কোটি ৬৫ লক্ষ বছর পুরনো বলেও জানতে পেরেছেন বিশেষজ্ঞেরা।

Show Full Article