World

কেউ ফেলে যায়নি, সমুদ্রের বালুকাবেলায় রহস্যজনক ভাবে ছড়িয়ে প্রচুর আপেল

সমুদ্রের ধারে বালির তটে অনেকেই কিছুটা সময় কাটান। বিচের ধারে ঘোরার আনন্দই আলাদা। এমনই একটি বিচ জুড়ে বালিতে পাওয়া গেল প্রচুর সবুজ আপেল।

সমুদ্রের ধারে অনেক মানুষ ঘুরতে আসেন। আবার ঘোড়াকেও অনেকে ঘোরাতে নিয়ে আসেন এখানে। এমনই একটি বন্য ঘোড়া সংরক্ষণ কেন্দ্রের কর্মীদের প্রথম নজরে পড়ে বিষয়টি। একটি সমুদ্রতট জুড়ে বালির ওপর ছড়িয়ে আছে প্রচুর আপেল।

এত আপেল ছড়িয়ে যে গুনে শেষ হওয়ার নয়। বালুকাবেলার অনেক দূর পর্যন্ত পাওয়া যায় আপেলগুলি। এমনকি সঙ্গে কয়েকটি কমলালেবুও পাওয়া যায়।

আপেলগুলি আবার অধিকাংশই ছিল সবুজ আপেল। কিন্তু সমুদ্রের ধারে ফাঁকা বালির তটে তো আর আপেল গাছ নেই! তাহলে এত আপেল এল কোথা থেকে?

কেউ কি ফেলে গেছেন? কেউ যে ভুল করে ফেলে গেছেন বা ইচ্ছে করে ছড়িয়ে দিয়ে গেছেন এমনটাও নয়। তাহলে? এখানেই রহস্য ঘনীভূত হয়।

আপেল ছড়িয়ে থাকার খবর পেয়ে ওই বন্য ঘোড়া সংরক্ষণ সংস্থার তরফে আরও কর্মী পাঠানো হয়। তাঁরা আপেল কুড়োনো শুরু করেন। সমুদ্রের ধার ধরে চলে যাওয়া বালুকাবেলা জুড়ে শুরু হয় আপেল ব্যাগে পোরার কাজ। ব্যাগের পর ব্যাগ ভরেও যায় আপেলে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়। এল কোথা থেকে এত আপেল।

অনুমান করা হচ্ছে সমুদ্রপথে যাওয়া কোনও জাহাজ থেকে এই আপেল পড়ে যায় সমুদ্রের জলে। তারপর তা ঢেউয়ের তালে ভাসতে ভাসতে এই সমুদ্রতটে ছড়িয়ে পড়ে। আটকে যায় বালিতে।

তাই সমুদ্রতট জুড়ে অনেক দূর পর্যন্ত বালিতে আটকে থাকা আপেল দেখতে পাওয়া যায়। যদিও এটা অনুমান মাত্র। ঘটনাটি ঘটেছে আমেরিকার উত্তর ক্যারোলিনার কোরোলা এলাকার একটি সমুদ্রসৈকতে।

Show Full Article
nilkantho.in App