National

ছেলেকে ভুলকরে স্ত্রীর প্রেমিক ভেবে কোপাল বাবা

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। এই বিষয়ে আগেই সন্দেহ ছিল অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার গুতুপাল্লের বাসিন্দা সোমান্নার। গত শুক্রবার সকালে স্ত্রীর পাশে প্রেমিক শুয়ে আছে ভেবে মাথায় রাগ চড়ে যায় তার। এরপর সে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে স্ত্রীর প্রেমিককে। পুরুষ কণ্ঠের আর্ত চিৎকার শুনে ঘুম ভেঙে যায় সোমান্নার স্ত্রীর। উন্মত্ত স্বামীকে তিনি বোঝাতে চেষ্টা করেন, প্রেমিক নয়, তার পাশে শুয়ে ছিল তাদেরই ১৪ বছরের ছেলে পরশুরাম। যাকে ক্রোধের বশে স্ত্রীর প্রেমিক ভেবে বসে কোপাচ্ছে সোমান্না।

ভুল ভাঙার পর অনুশোচনায় ভেঙে পড়ে সোমান্না। কুড়ুলের কোপে ততক্ষণে ফালাফালা হয়ে গেছে ছেলের হাত কাঁধ। রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। গুরুতর জখম পরশুরামকে ভর্তি করা হয় হাসপাতালে। ভুলবশতই হোক, ছেলেকে খুনের চেষ্টা করেছিল সোমান্না। এই অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *