Lifestyle

মরুভূমি থিমে সন্ধে নামলে রাত সাফারি, এশিয়ার মধ্যে প্রথম ভারতে তৈরি হচ্ছে এমন চিড়িয়াখানা

ভারতে এবার সুযোগ পাওয়া যাবে মরুভূমির থিমে রাত সাফারির। এশিয়ায় এর আগে এমন সাফারির আয়োজন কখনও হয়নি। এই প্রথম হচ্ছে ভারতে।

বিশাল এলাকা জুড়ে তৈরি হচ্ছে এমন এক চিড়িয়াখানা যা কেবল একটি চিড়িয়াখানা নয় তার অনেকগুলি ভিন্ন ভিন্ন দিক রয়েছে। যেমন এ চিড়িয়াখানা একটি মরুভূমির থিমে তৈরি হবে। এটা অভিনব।

এছাড়া এখানে থাকবে রাত সাফারির সুযোগ। রাত সাফারিতে পর্যটকেরা নিশাচর প্রাণিদের প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। যা সাধারণ সাফারিতে পাওয়া যায়না। কারণ তা হয় সূর্যের আলো থাকতে।

এছাড়া এই চিড়িয়াখানায় সকালে সাধারণ মানুষের দেখার জন্য একটি আলাদা চিড়িয়াখানা থাকবে। সন্ধে নামলে শুরু হবে রাত সাফারি। এই রাত সাফারির জন্য ৫টি আলাদা সাফারি এনক্লোজার তৈরি করা হবে। যেখানে রাতের অন্ধকারে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন পর্যটকেরা। দেখার সুযোগ পাবেন সেখানকার রাতে বার হওয়া প্রাণিদের।

১০৩ হেক্টর জমি জুড়ে তৈরি হবে এই মরুভূমি থিম রাত সাফারির জন্য জুলজিক্যাল পার্ক। যা তৈরির জন্য সেন্ট্রাল জু অথরিটির প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে। গুজরাটের বনাসকাঁটা জেলার জুনা দিশা-তে তৈরি হবে এই অভিনব চিড়িয়াখানা।

এই চিড়িয়াখানা তৈরির জন্য ৫৪২ কোটি ১৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। দেশি বিদেশি মিলিয়ে ৮৩ ধরনের ২ হাজার ৭০০ পশুপাখির জায়গা হবে এই চিড়িয়াখানায়।

এখানে সকালে চাইলে থাকবে সাধারণ চিড়িয়াখানা দেখার সুযোগ। সন্ধের পর রাত সাফারির আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকেরা। এখানে শুধু পশুপাখিদের নিশ্চিন্ত বাসস্থানই নয়, পশুপাখিদের আশ্রয় দেওয়া এবং তাদের প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থাও থাকবে। গুজরাটের বন দফতর এই অভিনব উদ্যোগের পরিকল্পনা তৈরি করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App