মঙ্গলের পাথরে লেজার ফেলতেই ভেঙে যা বার হল, তা দেখে অবাক বিজ্ঞানীরা
বিজ্ঞানীরা এটা বোধহয় ভাবতে পারেননি। লেজার দিয়ে মঙ্গলগ্রহে একটি পাথর ফাটিয়ে ফেলতেই তার ভিতর থেকে বেরিয়ে এল আশ্চর্য এক জিনিস।
মঙ্গলের মাটিতে ঘুরে বেড়াচ্ছে নাসার যান পারসিভিয়ারেন্স রোভার। এই রোবট যানটি মঙ্গলের জেজেরো ক্রেটারের আশপাশেই রয়েছে। সেখানে ঘুরে নানা তথ্য সংগ্রহ করার সময় পারসিভিয়ারেন্স মঙ্গলের মাটিতে পড়ে থাকা একটি পাথরের ওপর লেজার রশ্মি প্রয়োগ করে।
লেজারের স্পর্শে পাথরটিতে ফাটল ধরে যায়। পাথরটি ভেঙে যেতে তার ভিতরে কি রয়েছে তা পরিস্কার দেখতে পাওয়া যায়। যা দেখে হতবাক হয়ে গেছেন বিজ্ঞানীরা।
পাথরের মধ্যে থেকে বেরিয়ে এসেছে একটি মূল্যবান রত্ন। মঙ্গলগ্রহের মাটিতে চারধারে ছড়িয়ে থাকা অজস্র পাথর খণ্ড রয়েছে। এক একটার এক এক রকম আকার।
সেই সাধারণ প্রস্তরখণ্ডের পেটে যে রত্ন লুকিয়ে থাকতে পারে তা বোধহয় কল্পনাও করতে পারেননি বিজ্ঞানীরা। ফলে তাঁদের বিস্মিত করেছে এই আবিষ্কার।
বিজ্ঞানীরা লাল গ্রহের পাথর লেজার দিয়ে খণ্ড করে তার ভিতরে কি রয়েছে, কি ধরনের খনিজ থাকতে পারে এসব দেখার চেষ্টা করছিলেন। সেটা করতে গিয়ে তাঁরা পৃথিবীতে যেমন দামি রত্ন পাওয়া যায় তেমন দামি রত্নের সন্ধান পেয়েছেন।
পাথরের খাঁজ দিয়ে উষ্ণ জল প্রবাহিত হওয়ার জেরে পৃথিবীতে রত্নের জন্ম হয়েছিল। ঠিক সেভাবেই লাল গ্রহেও কোটি কোটি বছর আগে কোনও একসময় উষ্ণ জল পাথরের ফাটল দিয়ে প্রবাহিত হয়ে এমন দামি রত্নের জন্ম দিয়ে থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
সেই সঙ্গে এই আবিষ্কারের ফলে তাঁরা বুঝতে পেরেছেন এতদিন ধরে লাল গ্রহের ভূতাত্ত্বিক প্রক্রিয়া নিয়ে তাঁরা যে ধারনা করেছিলেন লাল গ্রহের ভূতাত্ত্বিক প্রক্রিয়া তার চেয়েও অনেক বেশি জটিল। বিশ্বের একাধিক বিজ্ঞান পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে।












