National

২ বরের গলায় ৫০০ টাকা দিয়ে ১ কোটি টাকার মালা, মথুরায় ১০০ ফুট গেল ২ বরের মালা

সব ৫০০ টাকার নোট। আর তা দিয়েই তৈরি করা হয়েছে বরের মালা। ২ বরের ২টি এই নোটের মালা দেখতে উপচে পড়ল ভিড়। প্রতিটা মালায় ছিল ১ কোটি করে টাকা।

২ বোনের বিয়ে। ২ বোনকে বিয়ে করতে ২ বর হাজির। বাড়ির নতুন জামাই বলে কথা। তাই তাঁদের শ্যালক ২টি মালা পরিয়ে দিলেন তাঁর ২ জামাইকে। ফুলের নয়, টাকার মালা। ৫০০ টাকার নোট দিয়ে তৈরি মালা। তাতে ৫০০ টাকাকে নানাভাবে সাজানো হয়েছে। মালার মাঝে মাঝে ফুলও করা হয়েছে নোট দিয়েই।

১ কোটি টাকার মালা। তাই ৫০০ টাকার নোটও লেগেছে অনেক। মালা সাজাতেও হয়েছে। সব মিলিয়ে মালা ১০০ ফুট ছাড়িয়েছে। একতলার ছাদে সেই মালা পরে ২ বর দাঁড়ানোর পর মালা ছাদ থেকে নেমে নিচে দাঁড়ানো গাড়ির উপর দিয়ে মেঠো পথ ধরে এগিয়েছে।

মাঝে মাঝে সেই নোটের মালা ধরে থাকতে হয়েছে বিভিন্ন জনকে। যাতে তা মাটিতে বেশি লুটোপুটি না খায়। সেই ছবি এখন দেশজুড়ে মানুষের চর্চার বিষয় হয়ে উঠেছে।

মথুরার নাগলা ফোন্দা গ্রামে এই বিয়ে নিয়ে ইন্টারনেট জুড়ে চর্চা চলছে। এখানেই ২ বোনের বিয়ে উপলক্ষে হাজির হয়েছিলেন তাঁদের দাদা। তিনি থাকেন রাজস্থানে। বোনেদের বিয়েতে তিনিই ২ জামাইকে এই টাকার মালা উপহার দিয়ে কার্যত চমকে দিয়েছেন।

এই নোটের মালা ২টি এতটাই ভারী ছিল যে ২ জামাইয়ের পক্ষে তা গলায় পরে থাকা বেশ কঠিন কাজ ছিল। তাই তাঁদের সাহায্য করতে মালা ধরে থাকতে হয়েছে কয়েকজনকে। যাতে জামাইরা তা গলায় পরে থাকলেও কষ্ট না হয়। অনেকে এই মালার ছবি ক্যামেরাবন্দিও করেন।

Show Full Article