SciTech

রাসপূর্ণিমায় আকাশে দেখা যাবে সুপারমুন, আরও বড় আরও উজ্জ্বল

রাসপূর্ণিমা পালন করতে তৈরি সকলে। সেই রাসপূর্ণিমায় আকাশে যে গোল চাঁদের দেখা পাওয়া যাবে তার একাধিক বিশেষত্ব রয়েছে।

রাসপূর্ণিমার পুণ্যতিথিতে সন্ধের আকাশে নজর না দিলেই নয়। কারণ যে পূর্ণিমার চাঁদকে আকাশে দেখা যেতে চলেছে তা বিশেষত্বের নিরিখে নজরকাড়া। রাসপূর্ণিমার চাঁদ একবার আকাশে নজর রেখে না দেখাটা সুযোগ হাতছাড়ার শামিল।

রাসপূর্ণিমার দিন যে গোলাকার পূর্ণিমার চাঁদের দেখা পাওয়া যেতে চলেছে তা সুপারমুন। পরপর যে ৪টি সুপারমুন দেখতে পাওয়া যাবে তার প্রথম সুপারমুন দেখা যেতে চলেছে রাসপূর্ণিমায়।

কি এই সুপারমুন? সুপারমুনও পূর্ণিমার চাঁদই। তবে তা আরও উজ্জ্বল এবং আরও বড় আকারে দেখতে পাওয়া যায়। এখানে বলে রাখা ভাল যে আকারের পরিবর্তন অর্থাৎ চাঁদকে একটু বড় দেখানোটা খালি চোখে খুব পরিস্কার বোঝা যাবেনা। তবে উজ্জ্বলতাটা বোঝা যাবে।

পূর্ণিমার চাঁদের আলো দেখে যাঁরা অভ্যস্ত তাঁরা খালি চোখে পরিস্কার ফারাক বুঝতে পারবেন। চাঁদকে বেশি উজ্জ্বল লাগবে রাসপূর্ণিমার রাতে। কারণটা সুপারমুন। যার মানে হল চাঁদ এইসময় পৃথিবীর কাছে অবস্থান করছে।

বছরে ৩ থেকে ৪টি সুপারমুন হয়। যার প্রথমটি নভেম্বরে রাসপূর্ণিমার দিন দেখা যেতে চলেছে। চাঁদ পৃথিবীকে বৃত্তাকার নয়, বরং উপবৃত্তাকার কক্ষে প্রদক্ষিণ করে। ফলে একটা সময় তা পৃথিবীর কিছুটা কাছে এসেই পড়ে।

এইসময় চাঁদকে আরও বড় এবং আরও উজ্জ্বল দেখায়। সেটাই দেখা যেতে চলেছে মঙ্গলবারের সন্ধেয়। বুধবারও চাঁদের এই রূপ ধরা পড়বে। পাশ্চাত্যে আবার এই চাঁদকে ডাকা হয় তুষার চাঁদ বা ফ্রস্ট মুন নামে।

Show Full Article