খাবারের ওপর লাল রং দিয়ে বড় করে সতর্কবাণী শুরু করতে চলেছে ফাসাই
বাক্স করে আসা বা কেনার সময় হাতে পাওয়া খাবারের বাক্সের ওপর ক্রেতার জন্য লাল রং দিয়ে বিশেষ সতর্কবাণী দেখা যেতে পারে আগামী দিনে।
অনেকেই কেনা খাবার খান। প্রক্রিয়াজাত খাবার কেনেন। তা অনেকে কিনে আনেন। আবার অনেকে অনলাইনে আনিয়ে নেন। সেসব খাবার বাক্স করে আসে। সেই বাক্স বা প্যাকেটের ওপর আগামী দিনে লাল রং দিয়ে বড় করে কিছু সতর্কবাণী নজর কাড়তে পারে।
ক্রেতাদের কথা ভেবেই সুপ্রিম কোর্টের নির্দেশে এমন পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা ফাসাই। প্যাকেটের ওপর আগামী দিনে লাল রং দিয়ে লেখা থাকতে চলেছে। সেটা বাধ্যতামূলক করতে চলেছে ফাসাই।
কি লেখা থাকবে? প্যাকেটের ওপর লেখা থাকবে হাই ফ্যাট, হাই সুগার, হাই সল্ট। এর যেটি ওই খাবারটির ক্ষেত্রে প্রযোজ্য সেটা লেখা থাকতে হবে। তাছাড়া সরবত বা কোনও পানীয়ের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তাহলে লেখা থাকবে ‘হাইলি সুইটেন্ড বেভারেজ’।
ক্রেতা সেটা দেখে নিতে পারবেন। অর্থাৎ তিনি জেনে গেলেন, যে খাবারটি তিনি ওই প্যাকেট খুলে খেতে চলেছেন তাতে ফ্যাট, মিষ্টি বা নুন কোনটি বেশি মাত্রায় রয়েছে। তা জেনে তিনি খেতে পারেন।
সেক্ষেত্রে অনেকেই কেনা খাবার খান। প্রক্রিয়াজাত খাবার কেনেন। এটা একটা বিধিসম্মত সতর্কীকরণ জাতীয় বিষয় হতে চলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে খাবারের প্যাকেটে এগুলি লেখা থাকে। এবার ভারতেও তা চালু করার দিকে এগোচ্ছে ফাসাই। যা মানুষের স্বাস্থ্যের কথা ভেবেই করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











