National

ফ্রিজের মধ্যে বিশেষ আকৃতির বরফ, শিবলিঙ্গ বিশ্বাসে গৃহস্থের বাড়িতে ভক্তের ঢল, হল পুজোও

ফ্রিজের মধ্যে বরফ জমার বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু এক গৃহস্থের ফ্রিজে জমা বরফ এমন আকৃতি নেয় যার জেরে তাঁর বাড়িতে শিবলিঙ্গ দর্শনে ভক্তের ঢল নামে।

ফ্রিজের মধ্যে থাকে ডিপ ফ্রিজ। সেখানে বরফ শীতল ঠান্ডা। এমনও কিছু ফ্রিজ আছে যাতে বরফ জমে যায়। নানা আকৃতিতে বরফ জমে। যেমন ভাবে তাতে জল জমে, তেমনই আকৃতি নেয় বরফ।

আগ্রার এক গৃহস্থ পরিবারের ফ্রিজে সেভাবেই বরফ জমে গিয়েছিল। কিন্তু সে বরফের আকৃতি ছিল একদম শিবলিঙ্গের মত। যা অমরনাথ গুহার তুষার শিবলিঙ্গের সঙ্গে মিলে যাচ্ছিল।

একথা জানাজানি হতেই তাঁদের বাড়িতে এক এক করে মানুষ আসতে থাকেন। সকলের বিশ্বাস জন্মায় যে ভগবান শিব নিজেই সেখানে প্রকট হয়েছেন। বরফের আকারে। ফলে শুরু হয় পুজো। বাবার মাথায় জল ঢালা। যা শিবপুজোর অঙ্গ।

ওই গৃহস্থের ফ্রিজ দ্রুত এক উপাসনার স্থান হয়ে ওঠে। যেমন ভক্তের ঢল নামে সেখানে, তেমনই আবার অনেক কৌতূহলী মানুষ হাজির হন সেই বরফের আকৃতিটি নিজের চোখে দেখতে।

এখন অমরনাথ যাত্রা চলছে। আর ঠিক সেই সময়ই আগ্রার এক গৃহস্থ পরিবারের ফ্রিজের মধ্যে এই বরফের আকৃতি। ফলে বাড়ির সামনে ভিড় বাড়তে থাকে। রীতিমত লাইন করে মানুষ হাজির হন এটি দর্শন করতে।

বিজ্ঞান বলছে ফ্রিজের ঠিক ওই জায়গায় কোনওভাবে জল চুঁইয়ে পড়ে পড়ে এমন এক আকৃতি তৈরি হয়েছে। কিন্তু বিশ্বাস ও ভক্তিতে ভর করে বহু মানুষ মেনে নিয়েছেন এটি শিবলিঙ্গই তৈরি হয়েছে। যেমন ভাবে অমরনাথ গুহায় তৈরি হয়। তাই এটিকেও বরফের শিবলিঙ্গ জ্ঞানে পূর্ণ ভক্তিতে পুজো করেন অনেক মানুষ।

Show Full Article