National

শাশুড়িকে মাথায় করে হেঁটে ২৬০ কিলোমিটার পুণ্যভূমি পরিক্রমায় বার হলেন গায়িকা বৌমা

তিনি একজন গায়িকা। সেই সঙ্গে বৌমার দায়িত্বও পালন করলেন তিনি। শাশুড়িকে মাথায় চাপিয়ে পুণ্যভূমি পরিক্রমা শুরু করলেন তিনি। প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ।

শাশুড়ি ও বৌমার সম্পর্ক যে অধিকাংশ ক্ষেত্রেই মধুর হয়না তা কারও অজানা নয়। কিন্তু ব্যতিক্রম তো থাকেই। যেমন এক বধূ উদাহরণ তৈরি করলেন। শাশুড়ির বয়স ৯০ বছর। হেঁটে ঘোরার মত শারীরিক অবস্থা তাঁর নেই। তা বলে তিনি পুণ্যভূমি পরিক্রমা থেকে বঞ্চিত হবেন?

বৌমা হিসাবে শাশুড়ির সেই অপ্রাপ্তি মেনে নিতে পারেননি কাজল চৌধুরি। তিনি বেশ জনপ্রিয় গায়িকা। হরিয়ানার বাসিন্দা কাজল এবার যা করলেন তা গোটা দেশকে মুগ্ধ করেছে।

তিনি তাঁর ৯০ বছরের শাশুড়িকে একটি বড় গামলার মত বস্তুতে বসিয়ে দেন। তারপর সেই গামলা মাথায় তুলে নেন। ২ হাত দিয়ে চেপে ধরেন গামলাটি। যাতে শাশুড়ি পড়ে না যান। তারপর হাঁটা শুরু করেন।

২৬০ কিলোমিটার পথ হেঁটে পরিক্রমা। যাকে বলা হয় ৮৪ ক্রোশ ব্রিজ পরিক্রমা। ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র হিসাবে পরিচিত বিভিন্ন জায়গায় পৌঁছবেন তিনি। হেঁটে এই পরিক্রমা সারবেন। নিজে যেমন পরিক্রমা করবেন, তেমন মাথায় থাকা শাশুড়িকেও পরিক্রমা করাবেন। বৃদ্ধা শাশুড়ির জন্য এমন আর কতজন বৌমা করেন?

এই পুণ্য পরিক্রমা পথে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছতে পথে পড়বে অনেক জলভাগ, জঙ্গল। সেসব পার করেই এগিয়ে যাওয়া। একা পায়ে হেঁটে ২৬০ কিলোমিটার পথ অতিক্রম করাই বেশ কঠিন কাজ। সেখানে কাজল চৌধুরি এই পরিক্রমা করছেন শাশুড়িকে মাথায় বসিয়ে।

Show Full Article