National

১টা আম খেলে পেট ভরে যাবে, সুস্বাদু এই নতুন আমে লুকিয়ে আছে পিতার প্রতি শ্রদ্ধা

এ আম আগে দেখা যায়নি। কারণ তা নতুন তৈরি হয়েছে। তৈরি করেছেন এক আম চাষি। যে আমের সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন তাঁর পিতার প্রতি গভীর শ্রদ্ধা।

তিনি আমের নতুন প্রকার তৈরি করতে পছন্দ করেন। একদম নতুন স্বাদ ও গন্ধের আম ফলিয়ে তিনি তাক লাগিয়ে দিতে চান। গত কয়েক বছর ধরে তিনি একটি নতুন প্রজাতির আম তৈরির জন্য পরিশ্রম করছিলেন।

অবশেষে সেই আম যখন গাছে ফলে এবং তিনি যেভাবে সেই আম চেয়েছিলেন ঠিক সেভাবে তা সামনে আসে তখন আবিষ্কারের আনন্দটা তারিয়েই উপভোগ করেন বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা পেশায় আম চাষি রামকিশোর সিং।

৪ প্রকার আমের প্রজাতিকে কাজে লাগিয়ে এই নতুন আমের জন্ম দেন তিনি। যার সঙ্গে জুড়ে দেন তাঁর পিতার স্মৃতি। কারণ আমটি তৈরির পর তিনি সে আমের নাম রেখেছেন নগেন্দ্র আম। পিতার নামকে এই আমের নামের সঙ্গে জুড়ে তিনি তাঁর পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন একদম নিজের মত করে।

এই নগেন্দ্র আম কিন্তু বেশ পরিচিতি পেয়েছে। আমটি আর পাঁচটা আমের চেয়ে চেহারায় অনেকটাই বড়। ১টা আমের ওজনই প্রায় ১ কেজি হয়ে যায়।

এই নগেন্দ্র আম ১টা খেলে পেট ভরে যাবে। বাজারে এই আমের চাহিদাও তৈরি হয়েছে। কারণ এর স্বাদ ও গন্ধ মানুষকে আকর্ষিত করছে।

যা আখেরে নগেন্দ্র আমের চাহিদা বাড়িয়ে দিয়েছে। আমটির আরও একটি বিশেষ দিক হল এটি গাছ থেকে পাড়ার পর তা অন্তত ১ সপ্তাহের আগে নষ্ট হয়না।

Show Full Article