National

ভিখারিদের পুনর্বাসন দিতে গিয়ে আশ্চর্য ঘটনা, ভিখারিদের মধ্যে পাওয়া গেল ডাক্তারি ছাত্রকে

ভিখারিদের রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার কাজ চলছিল। ভিখারিদের এই পুনর্বাসন দিতে গিয়ে ঘটল এক আশ্চর্য ঘটনা। ভিখারিদের মধ্যে পাওয়া গেল এক ডাক্তারি ছাত্রকে।

রাস্তায় ভিখারিদের ঘুরতে না দিয়ে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। সেই লক্ষ্যে এলাকা জুড়ে ভিখারিদের নিয়ে যাওয়ার কাজ চলছিল। ভিখারিদের রাস্তা থেকে নিয়ে যাওয়ার কাজ করছিল পুলিশ।

এই সময় ভিখারিদের মধ্যেই এক যুবককে দেখতে পান পুলিশকর্মীরা। তিনিও ভিখারিই। কিন্তু কোথাও একটা খটকা লাগে পুলিশের। তাঁকে স্নান করিয়ে খাওয়ানোর পর ওই যুবকের অতীতের কথা জানার চেষ্টা চালান তাঁরা।

যুবকের মানসিক ভারসাম্যের কিছুটা অভাব ছিল। তার পরেও তাঁকে নানাভাবে জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে তিনি মোটেও ভিখারি নন। বরং একজন ডাক্তারি ছাত্র।

হোমিওপ্যাথির তৃতীয় বর্ষের ছাত্র। ট্রেনে সফর করার সময় তাঁর ব্যাগটি কোনওভাবে খোয়া যায়। সেই ট্রেনে মুম্বই এসে নামেন তিনি। তারপর থেকে মুম্বইয়ের রাস্তাই হয়ে ওঠে তাঁর বাড়িঘর।

মুম্বইয়ের মালাডের কাছে ভিখারি পুনর্বাসনের কাজ চালাচ্ছিল পুলিশ। রাস্তা থেকে তাঁদের তুলে নিয়ে যাওয়া চলছিল। সেই সময় ভিখারিদের মধ্যেই এই যুবকের খোঁজ পায় পুলিশ।

খোঁজ নিয়ে জানতে পারে তাঁর বাড়ি নান্দেড-এ। সেখানেই তাঁর পরিবারের বাস। দ্রুত খবর দেওয়া হয় অভয় নামে ওই যুবকের পরিবারে। তাঁরা দ্রুত হাজির হন থানায়।

সেখানেই ওই যুবককে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের তৎপরতায় অবশেষে মানসিক ভারসাম্যহীন ওই ডাক্তারি ছাত্র তাঁর পরিবারের সঙ্গে মিলিত হতে পারলেন। এই ঘটনা ছুঁয়ে গেছে বহু মানুষকে।

Show Full Article