National

স্বর্গের পথ রয়েছে এদেশেই, যে রাস্তা সকলকেই অবাক করে দেয়

স্বর্গের পথ। এটাই এই রাস্তার বিশেষত্ব। যে রাস্তা দেখার পর সকলেই অবাক হয়ে যান। আর তা কোনও ভিনদেশে নয়, রয়েছে এই দেশেই।

যদি রাস্তাটির সামনে কেউ দাঁড়ান, তাহলে মনে হবে এ পথ সোজা চলে গেছে অনন্তের মাঝে। যতদূর চোখ যায় রাস্তাটি সোজা চলে গেছে। কালো পিচ ঢালা রাস্তাটি একটু উঁচু। উঁচু করা হয়েছে মাটি দিয়ে। ফলে রাস্তার ২ ধারে কাঁচা মাটি। যা ২ ধারে ঢাল হয়ে নেমে গেছে।

নেমে গেছে প্রধানত সাদা নুনের প্লাবন ভূমির মাঝে। রাস্তাটি দিয়ে গাড়ি করে গেলে মনে হবে এ পথ সাদা নুনের প্লাবন ভূমির বুক চিরে হারিয়ে গেছে দিগন্তে। এই পথকেই বলা হয় রোড টু হেভেন বা রোড থ্রু হেভেন। রয়েছে গুজরাটের কচ্ছের রণে।

কচ্ছের রণের মাঝখান দিয়ে যেন এক স্বপ্নের পথচলা। ছবির মত সুন্দর ২ ধারের অনন্ত সাদা প্রান্তর। যার ওপর আকাশের ছায়া আয়নার মত পড়ে। কোথাও কোথাও আবার কিছুটা জল। সব মিলিয়ে পর্যটকদের কাছে এ পথ সত্যিই যেন স্বর্গ।

এই পথেই পড়ে সিন্ধু সভ্যতার নিদর্শন। যা অবশ্যই পর্যটকদের টানে। সেই ধোলাভিরা থেকে ভুজের মাঝেই রয়েছে এই রাস্তা। ৩০ কিলোমিটার ব্যাপী এই রাস্তা দেখার টানে বহু মানুষ প্রতিবছর হাজির হন এখানে।

গাড়িতে পাড়ি দেন এই পথের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সফর করতে। তার সৌন্দর্য উপভোগ করতে। প্রতিবছর রণ উৎসবে যোগ দিতে পর্যটকেরা এই পথ ধরেই হাজির হন। এ পথ কেবল যাতায়াতকে সুগম করেনি, এ পথ নিজেই পর্যটনের একটি আকর্ষণীয় অংশ।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *