National

বর ফেলে বিয়ের পুরোহিতের সঙ্গে পালাল নববধূ

একেবারে যাকে বলে কেলেঙ্কারি কাণ্ড! অন্তত তাই এখন বলছে ২ পরিবার। বিয়ের দিন যত বিয়ের নিয়ম কানুন হয় তা অক্ষরে অক্ষরে যার নির্দেশে পালন করা হয়েছে। সারাদিন যার নির্দেশ মেনে চলেছিলেন বর-বধূ, সেই পুরোহিতই কিনা শেষে চম্পট দিল নববধূকে নিয়ে! এ কেউ কল্পনা করেছিল? অন্তত ২ পরিবারে সকলেই বলছেন এমন যে হতে পারে তা তাঁদের স্বপ্নের অতীত। বিয়ের দিন বর-বধূর চারহাত এক হয়েছিলই তো বিনোদ মহারাজের মন্ত্রোচ্চারণে। যত বিয়ের নিয়ম সবই ২ জনে পালন করেছিলেন বিনোদ মহারাজের নির্দেশ মেনে। বিয়ের পুরোহিত বলে কথা! তার কথা তো শুনতেই হবে! আর সেই কিনা!

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলার তোড়ি বাগরোদ গ্রামে। এখানেই গত ৭ মে বিয়ে হয় ২১ বছরের রীনা বাঈ-এর। এই তরুণীর বিয়ের শুরু থেকে শেষ পুরোটাই হয় বিনোদ মহারাজের নির্দেশে। বিনোদই ছিল বিয়ের পুরোহিত। এরপর বিয়ে হয়ে রীনা বাঈ শ্বশুরবাড়ি যায়। সেখানে ২ সপ্তাহ কাটায়ও। তারপর গত ২৩ মে থেকে হঠাৎ নববধূ উধাও। খোঁজ, খোঁজ। কিন্তু কোথাও তার দেখা নেই। এদিকে রীনা বাঈ শুধু নিজেই চম্পট দেয়নি, তার সঙ্গে নিয়ে গেছে যাবতীয় বিয়ের গয়না ও টাকাপয়সা।

অনেক খোঁজাখুঁজির পর ২ পরিবার জানতে পারে আর কারও সঙ্গে নয়, রীনা বাঈ পালিয়েছে বিয়ের পুরোহিত বিনোদ মহারাজের সঙ্গেই। ২ পরিবারই এখন মেনে নিচ্ছে নিশ্চয়ই বিয়ের আগে থেকেই ২ জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে করে সব গয়না, টাকা হাতিয়ে তারা পালিয়েছে। এখন কী আর করা যাবে! আপাতত ২ পরিবারই হা হুতাশ করছে। আর দুষছে নিজেদের অদৃষ্টকে। তবে রীনা বাঈয়ের সঙ্গে যাঁর বিয়েটা হয়েছিল সেই নবস্বামীর এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *