National

কাকভোরে ট্রাকের পিছনে ধাক্কা মারল যাত্রীবোঝাই ভ্যান, মৃত ১২

শনিবার ভোরে একটি ধাবার সামনে রাস্তার ধার ঘেঁষে দাঁড়িয়েছিল ট্রাকটি। সেই দাঁড়ানো ট্রাকের পিছনে এসে সজোরে ধাক্কা মারে একটি যাত্রীবোঝাই ভ্যান। মৃত্যু হয় ভ্যানে থাকা ১২ জন যাত্রীর। যারমধ্যে ২ জন মহিলা। উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায় ২৪ নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন আরও ৪ যাত্রী। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশের প্রাথমিক ধারণা ভ্যান চালানোর সময়ে ভ্যান চালক অনুপ অবস্তির কোনওভাবে হয়তো চোখ লেগে গিয়েছিল। তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারান তিনি। আর তার জেরেই গাড়ি রাস্তা ছেড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। ভ্যানটির সামনের অংশ দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Show Full Article
nilkantho.in App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *