National

বিয়ে না হওয়ায় প্রতিবেশিকে খুন!

বিয়ের বয়স হয়নি তো কি! অনেকদিন ধরেই বিয়ের সাধ জেগেছিল ছত্তিসগড়ের রায়পুর জেলার মুরেঠি গ্রামের বাসিন্দা পিন্টুর। কিন্তু বিয়ে তো দূর, তার বিয়ের কথাই পাকা হচ্ছিলনা কিছুতেই। অন্তত ১২ জন তরুণীকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র পিন্টু। কিন্তু প্রত্যেকেই শূন্য হাতে ফিরিয়ে দেয় তরুণকে। বিয়ে না হওয়ার কারণ কি হতে পারে? এই নিয়ে আকাশ-পাতাল ভাবতে বসে তরুণের সন্দেহ গিয়ে পড়ে তার এক প্রতিবেশির ওপর। আমেরিকা প্যাটেল নামে তরুণের পড়শি কালোজাদুতে সিদ্ধহস্ত বলে স্থানীয় মহলে পরিচিতি। মহিলার কালোজাদুর প্রভাবেই তার বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, এই সন্দেহে গত রবিবার রাতে ওই মহিলার বাড়ি চড়াও হয় পিন্টু। সেইসময় বাড়িতে একাই ছিলেন আমেরিকা প্যাটেল।

পুলিশকে তরুণ জানিয়েছে, বিয়ে না হওয়ার জন্য মহিলাকে উচিত শাস্তি দিতে প্রথমে মহিলার মাথায় লাঠি দিয়ে আঘাত করে সে। তারপর মৃত্যু সুনিশ্চিত করতে মহিলার গলায় ওড়নার ফাঁস দিয়ে তাঁকে খুন করে পিন্টু। খুনের পর পালানোর চেষ্টা করলে প্রতিবেশিরা পিন্টুকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *