SciTech

ছেড়ে আসবে মানুষ, চাঁদের মাটিতে টিকে যাবে এরা, কাদের কথা বলছেন বিজ্ঞানীরা

মানুষ গেলে তারাই ছেড়ে আসবে। আর তা চাঁদের মাটিতে দিব্যি থেকে যেতে পারবে। এমনই এক চমকে দেওয়া তথ্য সামনে আনলেন বিজ্ঞানীরা।

মানুষ চাঁদে গেলে তাদের চামড়া ও পোশাক থেকে ঝরে পড়বে অণুজীব। সেই অণুজীব চাঁদের মাটিতে পড়ার পর তা তৎক্ষণাৎ শেষ হয়ে যাবেনা। বরং দিব্যি টিকে যাবে। বহাল তবিয়তে সেখানে বেঁচে থাকবে।

চাঁদের মাটি, সেখানকার পরিবেশ কিছুই পৃথিবীর সঙ্গে মেলে না। সেই চাঁদের দক্ষিণ মেরুর যে অংশটিতে সূর্যের আলো সেভাবে পড়ে না সেখানে এই অণুজীবরা ভাল ভাবে থেকে যেতে পারবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

আগামী দিনে চাঁদে দীর্ঘসময় থাকার ব্যবস্থা করছে মানুষ। পৃথিবী থেকে মহাকাশচারীরা যাবেন চাঁদে। সেখানে থেকে কাজ করবেন। তাঁদের সঙ্গে চাঁদে পৌঁছবে অণুজীবরা। তাঁদের পোশাকে, শরীরে লেগে তা পৌঁছে যাবে।

চাঁদে একটা সংক্রমণ তৈরি হবে। কারণ এ অণুজীবরা পৃথিবীর। চাঁদের কাছে তারা নতুন। চাঁদের চরম আবহাওয়ায় তারা বাঁচবে না বলে মনে হতেই পারে। কিন্তু বিজ্ঞানীরা মনে করছেন চাঁদেও এই অণুজীবরা দিব্যি বেঁচে যাবে।

এমনকি আরও একধাপ এগিয়ে তাঁদের মনে হচ্ছে চাঁদে বলেই নয়, মঙ্গলগ্রহেও তারা পৌঁছতে পারলে সেখানেও তারা বেঁচে যাবে। যদিও এটা বিজ্ঞানীদের ধারনা মাত্র।

তবে তাঁরা মনে করছেন চাঁদের দক্ষিণ মেরুর যে অংশে সূর্যের আলো পড়ে না সে জায়গাকে একটি গবেষণাগার হিসাবে ব্যবহার করা যেতে পারে। যেখানে অণুজীব ছড়িয়ে এটা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যেতেই পারে যে সেখানে সত্যিই তারা বেঁচে যাবে কিনা। এই পরীক্ষা আগামী দিনে চাঁদকে আরও ভাল করে জানতেও সাহায্য করবে।

Show Full Article
nilkantho.in App