SciTech

হারিয়ে গেল পৃথিবী, মানবসভ্যতা এই প্রথম দেখল এমন দৃশ্য

লাল গ্রহের আকাশ থেকে পৃথিবীকে দেখতে পাওয়া যায়। কিন্তু সম্প্রতি লাল গ্রহের আকাশ থেকে উবে যায় পৃথিবী। সেই হতবাক করে দেওয়া ছবি ধরা পড়েছে।

পৃথিবীর মাটি থেকে যেমন আকাশে নজর দিলে পৃথিবীর বাইরের গ্রহ, তারা, নক্ষত্র নজর কাড়ে, তেমনই মঙ্গলের আকাশ থেকে গ্রহ, তারা নজরে পড়ে। মঙ্গলের আকাশে পৃথিবীকে তো স্পষ্টই দেখতে পাওয়া যায়।

কিন্তু সেই মঙ্গলের আকাশ থেকে আচমকা উবে যায় পৃথিবী। যে আশ্চর্য করে দেওয়া ছবি তুলেছে নাসার রোবট যান পারসিভিয়ারেন্স। যা দেখা গেছে তা এই প্রথম দেখার সুযোগ পেল মানবসভ্যতা।

কি হয়েছিল যে পৃথিবী মঙ্গলগ্রহের আকাশ থেকে হারিয়েই গেল! বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলের মাটি থেকে পৃথিবীকে একটি উজ্জ্বল বিন্দুর মত লাগে। সেই উজ্জ্বল বিন্দুটি একসময় হারিয়ে যায়।

হারিয়ে যায় কারণ মঙ্গল ও পৃথিবীর মাঝখানে এসে পড়েছিল মঙ্গলের উপগ্রহ ফোবোস। মঙ্গলগ্রহের ২টি উপগ্রহ রয়েছে। তারমধ্যে বড়টি হল ফোবোস। সেই ফোবোসে ঢাকা পড়ায় পৃথিবীকে মঙ্গলের আকাশ থেকে দেখা যাচ্ছিল না।

NASA
মঙ্গলের মাটিতে পৃথিবীর গ্রহণ, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ

যেমন পৃথিবীর বুকে গ্রহণ হয় ঠিক সেই একই যুক্তিতে পৃথিবী ঢাকা পড়ে যায় কিছুটা সময়ের জন্য। মানবসভ্যতার জন্য প্রথম দৃশ্যমান হল এমন ঘটনা। যেখানে পৃথিবীর বাইরের অন্য কোনও গ্রহের মাটি থেকে পৃথিবীকে এভাবে গ্রহণে হারিয়ে যেতে দেখা গেল।

সেক্ষেত্রে পারসিভিয়ারেন্সের তোলা সেই ছবি পৃথিবীর জন্য এক পরম প্রাপ্তি হয়ে রইল। গত ২ জুলাই এই ঘটনাটি ঘটে। তখন মঙ্গলে বিকেল নেমেছিল।

Show Full Article
nilkantho.in App