World

২৪০ জন যাত্রী নিয়ে সমুদ্রে হারিয়ে গেল একটি জাহাজ

সমুদ্রে কোথায় যে সে হারিয়ে গেল তার খোঁজ পাওয়া যাচ্ছেনা। ২৪০ জন যাত্রী নিয়ে সমুদ্রে পাড়ি দেওয়া জাহাজটি যেন ভ্যানিস হয়ে গেছে।

বানজারমাসিন জেটি থেকে ১৪৮ কিলোমিটার দূরে সমুদ্রের বুকে শেষবার তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। তারপর থেকে তার আর খোঁজ নেই। জাভা সাগরে আশ্চর্য ভাবে হারিয়ে গেছে যাত্রীবাহী জাহাজটি।

বোর্নিও দ্বীপের বানজারমাসিন জেটি থেকে সেটি ১৪৮ কিলোমিটার দূরে ছিল। সেখানেই পৌঁছনোর কথা ছিল। পূর্ব জাভার সুরাবায়া থেকে ২৪০ জন যাত্রী নিয়ে ভেসে পড়া জাহাজটির গন্তব্য ছিল দক্ষিণ কালিমান্তান প্রদেশ।

জাভা সাগর দিয়ে সেখানে পৌঁছনোর আগেই জাহাজটি হারিয়ে যায়। তার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ২টোয় জাহাজটির সঙ্গে শেষবার যোগাযোগ সম্ভব হয়েছিল। তখন জাহাজ থেকে জানানো হয়েছিল যে সমুদ্রে আবহাওয়া খারাপ। সেই খারাপ আবহাওয়ার মধ্যেই রয়েছে জাহাজটি।

জাহাজটির সঙ্গে দীর্ঘসময় ধরে যোগাযোগ করতে না পারার পর অবশেষে তার খোঁজ শুরু হয়। সমুদ্রে কোথায় যে একটা আস্ত জাহাজ হারিয়ে গেল তা এখনও পরিস্কার নয়। তবে তল্লাশি জোরদার হয়েছে।

যেখানে শেষবার জাহাজটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল সেখানে জোরদার করা হয়েছে তল্লাশি। খারাপ আবহাওয়ার কারণে জাহাজটির কোনও ক্ষতি হয়েছে কিনা তাও পরিস্কার নয়। যাত্রীরা কেমন আছেন তাও জানার উপায় নেই।

যাত্রীদের পরিবারের মধ্যে উদ্বেগ বেড়ে চলেছে। এখন সকলেই অপেক্ষা করছেন জাহাজটির কোনও একটা খোঁজ পাওয়ার। সেটা পেলে যাত্রীদের খোঁজও পাওয়া যাবে।

Show Full Article