National

এক্সপ্রেস ট্রেনে বিস্ফোরণ, লোহার পাত বুকে ঢুকে মৃত্যু ১ যাত্রীর

শনিবার ভোরে গন্তব্যের দিকে ছুটে যাচ্ছিল লখিসরাই-মৌর্য এক্সপ্রেস। বিহারের কিউল স্টেশনে ঢোকার মুখে মহেশ লেটা হল্টে আচমকা তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা ট্রেন। নিমেষের মধ্যে চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। বিস্ফোরণের আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। রেলের ১০ ফুট দৈর্ঘ্যের একটি ট্র্যাক ভেঙে চলন্ত ট্রেনের একটি বগির ভিতর ঢুকে যায়। সেই লোহার পাত শরীরে বিঁধে যাওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় ১ যাত্রীর। আহত হন আরও ২ জন।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় রেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এক্সপ্রেসটিতে বিস্ফোরণের পিছনে মাওবাদীদের হাত থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *