SciTech

মাত্র ২ বছর বয়সেই ওজন ৪০০ কেজির ওপর, নতুন ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

একদম নতুন এক প্রজাতির ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। এই প্রজাতির মাত্র ২ বছর বয়সের একটি শিশু ডাইনোসরেরই ওজন হত ৪০০ কেজির ওপর।

এখনও নানা জায়গা থেকে নতুন প্রজাতির ডাইনোসরের খোঁজ পাওয়া যায়। তেমনই এক প্রজাতির ডাইনোসরের খোঁজ পাওয়ার পর রীতিমত অবাক হয়েছেন বিজ্ঞানীরা। কারণ এই প্রজাতির ডাইনোসরের আগে দেখা পাওয়া যায়নি।

মাত্র ২ বছর বয়সেই যে কোনও ডাইনোসর শাবকের ওজন ৪০০ কেজি হতে পারে তা তাঁদের বেশ অবাক করেছে। সেই সঙ্গে ডাইনোসর নামে প্রাণির পৃথিবীতে ছড়িয়ে পড়ার প্রথম দিকে ডাইনোসরদের চেহারা কেমন হত সে সম্বন্ধেও একটা নতুন ধারনা দিতে সাহায্য করেছে।

যে ডাইনোসর শাবকের খোঁজ পাওয়া গেছে সেটির মাথা ও কিছু হাড়ের জীবাশ্ম পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকায় উদ্ধার হওয়া এই জীবাশ্ম পরীক্ষা করে দেখার সময় বিজ্ঞানীরা নিশ্চিত হন এই প্রজাতির ডাইনোসরের খোঁজ এর আগে পাওয়া যায়নি।

২০ কোটি বছর আগে এরা পৃথিবীর বুকে ঘুরে বেড়াত। এদের চেহারা যে অতিকায় হত তা এই ২ বছর বয়সের ডাইনোসরের ওজন থেকেই পরিস্কার হয়েছেন বিজ্ঞানীদের।

এই নতুন প্রজাতির ডাইনোসরের নাম দেওয়া হয়েছে নিয়ানা রুইওয়ালেনসিস। এরা বড় আকারেরই হত। প্রাগৈতিহাসিক যুগের অনেক তথ্য এই ডাইনোসরের খোঁজ পাওয়া থেকে পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

যদিও এই শাবক ডাইনোসরটির পুরো দেহ পাওয়া যায়নি। তবে মাথা ও যেটুকু হাড়গোড়ের জীবাশ্ম উদ্ধার হয়েছে তা দিয়ে অনেক তথ্য পাওয়া যেতে পারে বলেই ধারনা বিশেষজ্ঞদের।

Show Full Article