National

প্রত্যন্ত গ্রামে নিয়মিত এফএম রেডিও সম্প্রচার, নয়া ইতিহাস লিখল ভারতীয় সেনা

আরেক মাইলফলক সাফল্য পেল ভারতীয় সেনা। সীমান্তবর্তী পাহাড়ি প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের জন্য এবার রেডিও সংযোগ স্থাপন করে ফেলল ভারতীয় সেনা।

সিকিমের উত্তরাঞ্চলের গ্রামগুলি যেমন প্রত্যন্ত তেমনই সেখানে যোগাযোগ অপ্রতুল। জায়গাগুলি পাহাড়ের এতটাই উঁচুতে অবস্থিত যে সেখানকার মানুষ না ঠিক করে ইন্টারনেট সংযোগ পান, না পান রেডিও যোগাযোগ।

প্রতিনিয়ত তাঁদের অত্যন্ত কঠিন আবহাওয়ার সম্মুখীন হতে হয়। প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতি আচমকাই হানা দেয়। তুষারপাতের মত এমন অনেক প্রাকৃতিক পরিস্থিতির আগাম খবরটাও স্থানীয় মানুষ পান না।

এমন পরিস্থিতিতে তাঁরা প্রতিনিয়ত এক বেঁচে থাকার কঠিন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপনে এবার এক ঐতিহাসিক সাফল্যে পেল ভারতীয় সেনা।

সিকিমের এই প্রত্যন্ত সীমান্তবর্তী অঞ্চলে এবার কমিউনিটি রেডিও সংযোগ স্থাপন করে ফেলল সেনা। ৮৮.৪ এফএম রেডিও সিকিম সুন্দরী এখন থেকে মানুষের মনোরঞ্জনও করবে, প্রয়োজনীয় খবরও দেবে। পাশাপাশি এই রেডিও সংযোগ সেখানকার স্থানীয় মানুষকে সরকারি সুযোগ সুবিধার বিষয়েও জানাবে।

সময়মত খবর পৌঁছে দেওয়া এই রেডিও-র অন্যতম প্রধান কাজ হবে। তাছাড়া এখানে নানা মনোরঞ্জনের অনুষ্ঠানও হবে। যা স্থানীয় সংস্কৃতিকে গ্রামবাসীদের সামনে তুলে ধরবে।

স্থানীয় পরম্পরা ও সঙ্গীত সম্প্রচারে বিশেষ গুরুত্ব পাবে। রেডিওর অনুষ্ঠানের জন্য স্থানীয় যুবক যুবতীদের যুক্ত করা হচ্ছে এই রেডিও স্টেশনের সঙ্গে। যা সেখানকার মানুষকে আরও সমৃদ্ধ করবে। এটাই সিকিমের সীমান্তবর্তী গ্রামের জন্য প্রথম কমিউনিটি রেডিও সংযোগ। যা ভারতীয় সেনার হাত ধরে বাস্তব রূপ পেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *