Sports

প্রথম ওয়ান ডে-তে ভারতের সহজ জয়

নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ জিতে নিল ভারত। এদিন হিমাচল প্রদেশের ধরমশালার মাঠে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড।

ওপেনার লাথ্যামের অপরাজিত ৭৯ রান বাদ দিলে কিউয়িদের মুখ রক্ষা করেছেন একমাত্র টিম সাউদি। তাঁর ব্যাট থেকে ৫৫ রান আসে নিউজিল্যান্ডের স্কোর বোর্ডে। ৪৩ ওভার ৫ বলে ১৯০ রান তুলে সব উইকেট হারায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৩ ওভারেই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। বিরাট কোহলির অপরাজিত ৮৫ রানের ইনিংস ছিল দেখার মত। এদিন ভারতের হয়ে ওয়ান ডে ম্যাচে অভিষেক হল হার্দিক পাণ্ডিয়ার। বল হাতে এদিন নিউজিল্যান্ডের ৩ উইকেট পকেটে পুরে ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *