মেসির নামে তৈরি হচ্ছে ১৫ হাজার আসনের স্টেডিয়াম, কোথায় হবে এই স্টেডিয়াম
ফুটবল বিশ্বের কিংবদন্তি লিওনেল মেসির নামে তৈরি হতে চলেছে একটি স্টেডিয়াম। যেখানে ১৫ হাজার মানুষ বসে খেলা দেখতে পারবেন।
পেলে বা মারাদোনার মতই বিশ্ব ফুটবলের ইতিহাসে আর এক কিংবদন্তি লিওনেল মেসি। যিনি আর্জেন্টিনার মানুষ হলেও তাঁর ভক্ত ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। সেই মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে কিছুদিন হল অবসর গ্রহণ করেছেন। এখন কেবল ক্লাব ফুটবল খেলছেন তিনি।
মেসির নামে এবার তৈরি হতে চলেছে একটি স্টেডিয়াম। যেখানে ১৫ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। স্টেডিয়ামটি ১২৮ একর জমির ওপর তৈরি হবে। যেখানে মাঠ ছাড়াও থাকবে বাড়ি ও কেনাকাটার সুবিধা। নাম দেওয়া হচ্ছে এস্তাসিও লিওনেস।
নতুন এই স্টেডিয়ামটি তৈরি করছে মেসির পরিবার। প্রসঙ্গত মেসির দাদার লিওনেস ফুটবল ক্লাব নামে একটি ফুটবল দল রয়েছে। এই মাঠ সেই দলের হোম গ্রাউন্ড হতে চলেছে। স্টেডিয়ামটি তৈরি হচ্ছে আর্জেন্টিনার রোজারিও শহর থেকে কিছুটা দূরে। এই রোজারিও শহরেই জন্ম হয় মেসির।
মেসির এই স্টেডিয়ামটি কিন্তু কেবল ফুটবল খেলার জন্য তৈরি হচ্ছেনা। এই স্টেডিয়ামটিকে নানাভাবে ব্যবহার করা হবে। সারাবছরই ব্যস্ত থাকবে এই স্টেডিয়াম। কারণ এখানে ফুটবল ম্যাচ ছাড়াও নানা কনসার্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনেক ধরনের ইভেন্টও হবে এখানে। ফুটবল স্টেডিয়ামের মধ্যেই তাই এই স্টেডিয়াম সীমাবদ্ধ থাকবেনা। এর বহুল ব্যবহার হবে। সারাবছর এখানে কিছু না কিছু চলতেই থাকবে। যার একটি অর্থনৈতিক দিক থাকবে বলেই মনে করা হচ্ছে।











