Sports

খেলা শুরুর পর ফুটবলে একবারও পা না ছুঁইয়েই ১-০-তে এগিয়ে গেল একটি দল

একটি ফুটবল ম্যাচে খেলা শুরুর পর একটি দল ফুটবলে তখনও একবারও পা ছোঁয়াতে পারেনি। তার আগেই ১-০ গোলে এগিয়ে গেল তারা। আশ্চর্য গোল দেখলেন সকলে।

ফুটবলে প্রতিপক্ষের জালে বল জড়ালে তবেই তো গোল। কিন্তু খেলায় কত কিছুই তো হয়। ফুটবল দুনিয়া এবার এমনও এক গোল দেখল যা তাদের স্বপ্নের বাইরে।

খেলা তখন সবে শুরু হয়েছে। রেফারি বাঁশি বাজাতে শুরু হল ফুটবলে পা ছোঁয়ানো। যারা কিক অফ করল সেই দলের পায়ে বল। তারা একে অপরকে পাস দিচ্ছে। প্রতিপক্ষের খেলোয়াড়েরা বলের দিকে ছুটে গেলেও খেলা শুরুর পর থেকে তখনও পায়ে বল ছোঁয়াতে পারেনি।

যে দলের পায়ে বল তারা একে অপরকে পাস দিতে দিতে অনেক ক্ষেত্রে যেমন হয় গোলকিপারের দিকেও বল ঠেলে দেয়। তেমনই করেন এক ফুটবলার। কিন্তু তিনি ধরে নিয়েছিলেন গোলকিপার গোল পোস্টের সামনেই দাঁড়িয়ে। দেখেননি। আছেন ধরে নিয়ে তিনি সেদিকে বল ঠেলে দেন।

কিন্তু গোলকিপার সেখানে ছিলেনই না। তিনি গোল লাইনের কাছে একটা দিক চেপে তখন দাঁড়িয়ে। তাঁর থেকে অনেকটা দূর দিয়ে বলটি গড়াতে গড়াতে গোলে ঢুকে পড়ে। আশ্চর্য কাণ্ড। খেলা শুরুর ১৫ সেকেন্ডের মধ্যেই একটি দল ১-০ ব্যবধানে এগিয়ে যায় পা একবারও বলে না ছুঁইয়েই।

ব্রাজিলের একটি দ্বিতীয় ডিভিশনের ম্যাচে এমন আশ্চর্য গোলের ঘটনাটি ঘটেছে। সেমসাইড ফুটবলে নতুন নয়। কিন্তু খেলা শুরুর পর ১ বারও বলে পা না ছুঁইয়েই ১ গোলে এগিয়ে যাওয়ার নজির নেই। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই গোল গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে।

Show Full Article