Sports

নতুন দায়িত্ব পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আইপিএলে দেখা যাবে নতুন ভূমিকায়

ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবার একদম নতুন এক ভূমিকায়। আসন্ন আইপিএল-এ তাঁকে দেখা যাবে নতুন দায়িত্ব পালন করতে।

ভারতীয় ক্রিকেটের সেরা অধিনায়কদের একজন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর অধিনায়কত্বে অন্য মানসিকতা নিয়ে এক ভারতীয় ক্রিকেট দল দেশে বিদেশে সাফল্য অর্জন করে। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় অবসর গ্রহণের পর তাঁকে নানা ভূমিকায় দেখতে পাওয়া গেছে।

কখনও ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক দায়িত্বে তো কখনও টিভির পর্দায় তো কখনও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে। পরবর্তীকালে আইপিএল-এ দিল্লি দলের মেন্টর হিসাবেও দেখা গেছে সৌরভকে।

২০২৭ সালে হতে চলা আইপিএল-এ এসবের বাইরে তাঁকে অন্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে। যে ভূমিকায় তাঁকে আগে দেখতে পাওয়া যায়নি।

দিল্লি ক্যাপিটালস আসন্ন আইপিএল-এ তাদের দলের হেড কোচের নাম ঘোষণা করেছে। হেড কোচের দায়িত্ব পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক্যাপিটালস দলকে এবার কোচিং করাবেন সৌরভ। তাঁর কোচিংয়ে ২০২৭ সালে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। এই ভূমিকায় আগে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে পাওয়া যায়নি।

২০১৯ সালে এই দলের অ্যাডভাইজর হিসাবে ছিলেন সৌরভ। পরে যখন রিকি পন্টিং দিল্লির হেড কোচ ছিলেন তখনও সৌরভকে দিল্লির মেন্টর হিসাবে দেখতে পাওয়া গেছে।

দিল্লির আইপিএল দলের সঙ্গে সৌরভের একটা যোগ আগেও দেখতে পাওয়া গেছে। দিল্লি ক্যাপিটালসের কর্ণধাররা সৌরভকে তাঁদের দলের কোচ হিসাবে পাওয়ায় উচ্ছ্বসিত। তাঁদের বক্তব্য দাদা-র কোচিংয়ে দিল্লি ক্যাপিটালস এক সেরা দল হয়ে অন্য শক্তি নিয়ে আইপিএল-এ মাঠে নামবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article