ভারতের হয়ে খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ভারতের ২ কিংবদন্তি ক্রিকেটারের ২ ছেলে
ভারতের হয়ে বাবা একসময় নিজের যুগ তৈরি করেছেন। এবার তাঁদের সন্তানের পালা। দেশের ২ কিংবদন্তি ক্রিকেটারের ছেলে সুযোগ পেলেন ভারতীয় দলে।
একজন পিতা হিসাবে এ এক গর্বের মুহুর্ত। তার ওপর নিজেরা ভারতীয় দলে নিজেদের সময়ের অন্যতম ভরসা ছিলেন। যাঁদের ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক রেকর্ড। তাঁদের জন্য তো এ আরও গর্বের।
ভারতের ২ কিংবদন্তি ক্রিকেটারের ২ ছেলে এবার ভারতের অনুর্ধ্ব ১৯ দলে জায়গা করে নিলেন। এই দল অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে। সেই ভারতীয় স্কোয়াড সামনে আসতে নজর কাড়লেন ২ কিশোর।
একজন অন্বয় দ্রাবিড়। রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে। ১৭ বছরের অন্বয় ভারতের অনূর্ধ্ব ১৯ দলে নিজের জায়গা করে নিয়েছেন। অন্বয় উইকেটরক্ষক এবং ব্যাটার। দ্রাবিড়ের ছেলে অন্বয় এই সুযোগ পাওয়ার পর খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
বাবা রাহুল দ্রাবিড়। ফলে ক্রিকেটপ্রেমীদের অনেক আশা থাকবে অন্বয়ের প্রতি। অন্বয়ের এটাই ভারতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক মঞ্চে পা দেওয়া নয়। গত মাসে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও ছিলেন দ্রাবিড়ের পুত্র।
দ্বিতীয় যে কিশোর ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তাঁর নাম আর্যবীর সেহওয়াগ। বীরেন্দ্র সেহওয়াগের ছেলে। এটা বলার অপেক্ষা রাখে না ভারতীয় দলে বীরেন্দ্র সেহওয়াগ একটা স্তম্ভের নাম ছিল।
বাবা ছিলেন ওপেনার। ওপেনার হিসাবে দাপুটে সেহওয়াগ প্রতিদ্বন্দ্বীদের জন্য ত্রাসের নাম ছিলেন। ছেলে আর্যবীরও টপ অর্ডার ব্যাটার। সেহওয়াগের ছেলে হিসাবে তাঁর দিকেও চেয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা।
সফরে জায়গা পেয়েছেন বাংলার এক কিশোরও। একাধিক দিনের ক্রিকেটে উইকেটরক্ষকের ভূমিকায় অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে জায়গা পেয়েছেন বাংলার ছেলে অভিপ্রায় বিশ্বাস।






