Kolkata

রাতে বেহালায়, সকালে রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

ভারত আনুষ্ঠানিক স্বাধীনতা অর্জন করেছিল মধ্যরাতে। সেই নির্ঘণ্ট মেনে গত রাতেই বেহালায় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তিনিই নন, তাঁর পথনির্দেশে হাতিবাগানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, খিদিরপুরে ফিরহাদ হাকিমরা পতাকা উত্তোলন করেন রাতেই।

স্বাধীনতা দিবসের সকালেও ছিল অনুষ্ঠান। স্বাধীনতা দিবসের পারম্পরিক রীতি মেনে রাজ্যে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে সেই অনুষ্ঠানে এদিন তিরঙ্গা উত্তোলন করেন তিনি। পুলিশ আধিকারিকদের পদক দেন। পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। রেড রোড জুড়ে অনুষ্ঠানে এদিন রংবাহারি ট্যাবলোয় একে একে তুলে ধরা হয় রাজ্যের সংস্কৃতি, পরম্পরা, সাফল্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ, মন্ত্রী, বিধায়কেরা।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *