Entertainment

লকডাউনে সময় কাটাতে ফের শুরু হচ্ছে রামায়ণ

মহাকাব্য রামায়ণকে টিভির পর্দায় ধারাবাহিকের আকারে তুলে ধরেছিলেন রামানন্দ সাগর। রামানন্দ সাগরের রামায়ণ সেসময়ে হৈচৈ ফেলে দিয়েছিল। সেই রামায়ণ ধারাবাহিক আবার ফিরছে টিভির পর্দায়। শুক্রবার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, শনিবার ২৮ মার্চ থেকে প্রতিদিন সকাল ও রাতে ২ বার ১ ঘণ্টা করে রামায়ণ ধারাবাহিকটি সম্প্রচার করা হবে। দূরদর্শনে এই সিরিয়াল দেখতে পাবেন মানুষজন।

করোনার জেরে গোটা দেশ এখন লকডাউনের আওতায়। করোনাকে রুখতে কাউকে বাড়ি থেকে বার হতে মানা করেছে সরকার। এই পরিস্থিতিতে বাড়িতে অস্থির হয়ে উঠছেন মানুষ, সেইসঙ্গে একটা অজানা উদ্বেগও কাজ করছে অনেকের মনে। এই পরিস্থিতিতে শনিবার থেকে দিনে ২ ঘণ্টা রামায়ণ দেখার সুযোগ পাবেন তাঁরা। দূরদর্শনে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত দেখানো হবে ১ ঘণ্টা। তারপরের এপিসোড দেখানো হবে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত।

একসময়ে রামায়ণ শুরু হলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। এতটাই আকর্ষণ ছিল এই ধারাবাহিকের। সেটাই ফের শুরু হলে তা এই লকডাউনের সময়ে মানুষের সময় কাটানোর জন্য কার্যকরী হবে বলেই মনে করছেন অনেকে। সাধারণ মানুষও এই খবরে খুশি। শনিবার থেকে অনেকেই মনে করছে রামায়ণ দেখে দিনের ২টো ঘণ্টা তো কাটবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Show Full Article

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি নিখুঁত ভাবে যাচাই করার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *