Entertainment

চোখে বার্ধক্যের ছাপ পড়েছে, কীভাবে তা লুকিয়ে রাখেন, অকপটে জানালেন অমিতাভ বচ্চন

কিংবদন্তি বলিউড তারকা অমিতাভ বচ্চনের বয়স ৮৩ বছর। এই বয়সে চোখে বার্ধক্যের ছাপ পড়া আশ্চর্য নয়। তা ঢাকতে তিনি কি করেন তা অকপটে জানালেন বিগ বি।

বয়স বাড়লে তার ছাপ চোখে স্পষ্ট দেখতে পাওয়া যায়। চোখ বলে দেয় ব্যক্তিটি বয়স্ক কিনা। বলিউডের কিংবদন্তি তারকা অমিতাভ বচ্চনেরও বয়স বেড়েছে। সেই সঙ্গে তাঁর চোখেও বয়সের ছাপ পড়েছে।

একজন তারকা হিসাবে তিনি তা লুকিয়ে রাখার চেষ্টা করতেই পারেন। কীভাবে সেটা কাউকে বলার কথাও নয়। তবে টিভি শোতে এসে অমিতাভ বচ্চন অনেক সময় অকপটে তাঁর অনেক ব্যক্তিগত কথা খোলাখুলি জানান। এবার জানালেন তাঁর চোখের বয়স কীভাবে লুকিয়ে রাখেন তিনি।

অমিতাভ জানান, এক ব্যক্তি তাঁকে বলেছিলেন তাঁর চশমাটা ঠিক মানাচ্ছে না। তার উত্তরে অমিতাভ জানিয়েছিলেন ওই চশমাই তিনি গত ২৫ বছর ধরে পরছেন। খারাপ তো নয়!

অমিতাভ এটাও জানান যে একজন মানুষের চোখে বয়সের ছাপ পড়ে। তাঁর চোখেও পড়েছে। তাই সেটা যাতে সকলের নজরে না পড়ে তার জন্য তিনি একটি কাজ করেছেন।

বয়স লুকিয়ে রাখতে অমিতাভ তাঁর চশমার কাচে হালকা একটা রং ব্যবহার করেন। একটা হালকা রঙিন আভা থাকে তাঁর কাচে। যাতে তাঁর চোখে পড়া বয়সের ছাপটা কাচের পিছনে দেখতে না পাওয়া যায়।

অমিতাভ বচ্চন অকপটেই তাঁর চোখে বয়সের ছাপ লুকিয়ে রাখার কৌশল সকলকে জানান। দ্বিধা করেননি এটা জানাতে। প্রসঙ্গত ফের কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে ফিরছেন অমিতাভ বচ্চন। যা ১০ অগাস্ট থেকে দেখা যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App