বৃষ্টিভেজা মুম্বইতে তৃতীয়বার বিয়ে করলেন আমির খান, ৬১ বছরে শুরু নতুন ইনিংস
আমির খান যে বিয়ে করতে চলেছেন সেটা আগেই জানিয়েছিলেন। বিয়েটা অনুষ্ঠিত হল তাঁর বাড়িতেই। বিয়ে করলেন প্রেমিকা গৌরি স্পাটকে।
একদম ঘরোয়া অনুষ্ঠান। আমির খানের বান্দ্রার বাড়িতেই বিয়েটি অনুষ্ঠিত হয়। তিনি যে ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই প্রেমিকা গৌরি স্পাটকে বিয়ে করতে চলেছেন তা আগেই সাংবাদিকদের জানিয়েছিলেন আমির। সেটাই অনুষ্ঠিত হল রবিবার।
বিয়েতে ২ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। গৌরি স্পাটের এক সন্তান। আমির খানের ৩ সন্তান। সকলেই বিয়েতে হাজির ছিলেন। আমির খানের প্রথম পক্ষের ২ ছেলেমেয়ে জুনেদ ও ইরা খান এবং দ্বিতীয় পক্ষের ১ ছেলে আজাদ ছিল বিয়ের ঘরোয়া অনুষ্ঠানে।
আমির খানের প্রথম বিয়ে রিনা দত্তের সঙ্গে। পরে বিবাহবিচ্ছেদের পর আমির বিয়ে করেন পরিচালক কিরণ রাওকে। তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালে।
এদিকে গৌরি স্পাটের সঙ্গে গত ২ বছর ধরেই প্রেমের সম্পর্ক আমিরের। তাঁর ৬০ বছরের জন্মদিনে গৌরি স্পাটের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশও করেন আমির। এবার বিয়েটাও সেরে ফেললেন। ৬১ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম তারকা আমির খান।
ইতিমধ্যেই আমির খান ও গৌরি স্পাটের বিয়ের ছবি সমাজ মাধ্যমে জায়গা করে নিয়েছে। গৌরি স্পাটের সঙ্গে আমির খানের পরিচিতি প্রায় ২৫।
তবে তাঁরা প্রেম করা শুরু করেন গত ২ বছর ধরে। ৫ জুন সেই সম্পর্ক আইনত বৈবাহিক সম্পর্কের স্বীকৃতি পেল। মুম্বই বৃষ্টিতে ভাসছে। সেই বৃষ্টিভেজা মুম্বইতে এদিন বিয়ে করলেন আমির ও গৌরি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













