দেশের মহিলা উদ্যোগীর গলায় ১৪২ কোটি টাকার নেকলেস, একাই নজর কাড়লেন সকলের
তিনি পেশায় একজন উদ্যোগপতি। দেশের এক মহিলা উদ্যোগপতি। তাঁর গলায় শোভা পেল ১৪২ কোটি টাকার নেকলেস। যা সকলের নজর কেড়ে নিল।
তিনি ঝকঝকে তরুণী। পেশায় উদ্যোগপতি। পাশাপাশি সৌন্দর্যে কম যান না। তিনিই একটি ফ্যাশন নাইটের সব আলোটুকু কেড়ে নিলেন। পরনে ছিল ভারতের প্রথমসারির ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি পোশাক।
কস্টিউম আর্ট ভাবনা থেকে তৈরি সেই পোশাক নিজেই নজর কাড়ার জন্য যথেষ্ট। কালোর ওপর সোনালি সহ নানা রঙিন সুতোর অপরূপ কাজে পোশাকটি অনন্য। তবে পোশাককেও ছাপিয়ে গেল তাঁর গয়না। গলায় থাকা নেকলেস।
সুধা রেড্ডি নামে ওই উদ্যোগপতি তরুণীর গলায় থাকা নেকলেসের পেনডেন্টটিতে ছিল একটি গাঢ় বেগুনি নীল ৫৫০ ক্যারেটের পাথর। যার দাম বিপুল। তার সঙ্গে তাঁর যে হারটি, সেটিতে বসানো ছিল অনেক রোজ কাট হিরে।
প্রতিটিই বেশ বড়। সব মিলিয়ে এই নেকলেসটির দাম ১৪২ কোটি টাকার ওপর। যা সকলকে চমকে দিয়েছে। ওই নেকলেসটি সুধার নিজের সংগ্রহ। যা তিনি হায়দরাবাদে অনুষ্ঠিত এই ফ্যাশন নাইটে পড়েছিলেন।
পরনের পোশাক, সঙ্গে এমন সব নজর কেড়ে নেওয়া চোখ ধাঁধানো অতি দামি নেকলেস, সুধা রেড্ডিকে কোনও অপ্সরার চেয়ে কম মনে হয়নি। সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর ওই নেকলেসটি।
এটির ছবিও সুধা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। ফলে তা বহু মানুষের নজরে পড়েছে। তিনি হায়দরাবাদ শহরকে কতটা ভালবাসেন তা সুধা তাঁর পোস্টে তুলেও ধরেছেন। যে পোশাক তিনি পরেছিলেন সেটি যে জীবনের গাছ বোঝাতে চেয়েছে সেটাও পরিস্কার করে দিয়েছেন সুধা রেড্ডি।












