SciTech

১০ বছর কিছু না খেয়ে কাটিয়ে দিতে পারে এই প্রাণি, বাঁচে প্রায় ১০০ বছর

মানুষের যেমন আয়ুষ্কাল ৬০ বা ৭০ বছর থেকে ১০০ বছর হয়ে থাকে, এ প্রাণিরও ঠিক তাই। ফারাক হল এরা ১০ বছর না খেয়ে কাটিয়ে দিতে পারে। মানুষ পারবেনা।

সব প্রাণিই জানে তার খাবার সংগ্রহের উপায়। কীভাবে নিজের খাবারটা জোগাড় করে নিতে হয়। এ প্রাণির গুণ হল এরা যখন খাবার পায় তখন প্রচুর খেতে পারে। এই অনেক খাবার খাওয়ার পর তারা তা জমাও করতে পারে শরীরে।

পুষ্টি যেটা জমা হয় তা তারা খরচ করে খুব আস্তে আস্তে। ফ্যাটও জমিয়ে রাখে তারা। ফলে তা দিয়ে অনেকদিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে। কারণ এরা যেখানে থাকে সেখানে সব সময় যে খাবার পাওয়া যায় তা নয়।

তাই বেঁচে থাকার উপায় তারা বার করে নিয়েছে। খাবার পেলে অনেকটা খেয়ে তারপর তার পুষ্টি কাজে লাগিয়ে ১০ বছর পর্যন্তও না খেয়ে নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারে তারা।

উভচর টিকটিকির মত দেখতে লম্বাটে এই প্রাণিগুলির বাস অন্ধকার গুহায়। যেখানে জল রয়েছে। সেখানেই তারা থাকে। এ প্রাণি চোখে দেখতে পায়না। কিন্তু তাদের কানে শোনার ক্ষমতা অত্যন্ত বেশি।

আশপাশের যে কোনও কিছু দ্রুত অনুভব করতে পারে। আর পারে খাবার কাছাকাছি আছে কিনা তা শুঁকে নিতে। চোখে দেখতে না পাওয়ার দুর্বলতা তাই ঢাকা পড়ে যায় তাদের অন্য সক্ষমতার কাছে।

এ প্রাণিদের বাস মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের অন্ধকার জলমগ্ন গুহায়। নাম ওলম। ওলম এমন প্রাণি যাদের শরীরটা সাধারণভাবে দুধ সাদা হয়। অন্য রং থাকেনা। তবে কানকোগুলো লালচেই হয়।

উভচর প্রাণি। ফলে জল ও স্থল ২ জায়গাতেই স্বচ্ছন্দ। অন্ধকার গুহার জলে যেমন তারা থাকে, তেমন আশপাশে পাথরের খাঁজেও বাস করতে পারে। এদের সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্যই হল তারা ১০ বছর পর্যন্ত না খেয়ে কাটিয়ে দিতে পারে। বাঁচে প্রায় ১০০ বছর।

Show Full Article