Entertainment

জেলে কি অবস্থায় থাকতে হয়েছিল তাঁকে, বাথরুমের হাল কি ছিল, সব জানালেন সলমন খান

বলিউড তারকা সলমন খানকে কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় বেশ কিছুদিন কারাগারে কাটাতে হয়েছে। কেমন অবস্থায় থাকতে হয়েছিল তাঁকে, বাথরুম কেমন ছিল, অকপটে জানালেন সলমন।

১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শ্যুটিংয়ের সময় বিলুপ্তপ্রায় কৃষ্ণসার হরিণ শিকার করার অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। সেই অভিযোগে মামলা শুরু হয়। ওই ঘটনায় সলমন খানকে ৪ বার কারাগারের পিছনে থাকতে হয়েছে।

১৯৯৮ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ৪ বার দফায় দফায় যোধপুর সেন্ট্রাল জেলে কাটাতে হয়েছে তাঁকে। সেই দিনগুলো কেমন ছিল, কি অবস্থায় তাঁকে থাকতে হয়েছিল, সেকথা সলমন খান ভাগ করে নিলেন একটি রিয়্যালিটি শো-তে গিয়ে।

সলমন অংশগ্রহণকারীদের জানান, কারাগারের পিছনে ৫০ থেকে ৬০ জনকে একসঙ্গে থাকতে হত। জায়গা যে খুব বেশি ছিল তা নয়। ছোট এলাকায় ৫০-৬০ জন। তাদের জন্য বরাদ্দ ছিল একটি মাত্র বাথরুম।

ইন্ডিয়ান স্টাইল কমোড ছিল সেখানে। যা জলে ভরে থাকত। আশপাশে টিকটিকি ঘুরে বেড়াত। তার সঙ্গে বাথরুমে নোংরা পড়ে থাকত অনেক জায়গায়। এই অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে দ্বিধা করেননি সলমন খান।

প্রসঙ্গত ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শ্যুটিং চলাকালীন কাছে একটি জঙ্গলে অবসর সময়ে গিয়েছিলেন সলমন খান। সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন সহ অভিনেতা ও অভিনেত্রী।

অভিযোগ সেই জঙ্গলে ২টি কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন সলমন। যা আইনত নিষিদ্ধ। এই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। সেই মামলায় সলমন খানকে দফায় দফায় ৪ বার জেলে কয়েকদিন করে কাটাতে হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App