Entertainment

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা করে নিলেন রামায়ণ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করা তারকা।

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকা প্রকাশ করল টাইম ম্যাগাজিন। সেই তালিকায় জায়গা হয়েছে গুগল সিইও সুন্দর পিচাইয়ের। জায়গা হয়েছে বিখ্যাত শেফ বিকাশ খান্না-র।

ভারতীয় হিসাবে সেই তালিকায় জায়গা হয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতের এক তারকার। যিনি ইতিমধ্যেই রামায়ণ সিনেমায় অভিনয় করার জন্য মানুষের মুখে মুখে ঘুরছেন। আসন্ন দিওয়ালীতে রিলিজ হতে চলা রামায়ণ সিনেমায় তিনি ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন।

তবে রামায়ণ সিনেমায় অভিনয় বলেই নয়, অনেক হিট সিনেমাতেই তাঁর অভিনয় নজর কেড়েছে। তিনি রণবীর কাপুর। এই বলি তারকা টাইম-এর ১০০ প্রভাবশালীর তালিকায় জায়গা পাওয়ায় খুশি তাঁর স্ত্রী আলিয়া ভাট। খুশি বলি তারকা আয়ুষ্মান খুরানাও। যিনি নিজেই এই তালিকায় ২০২০ সালে জায়গা পেয়েছিলেন।

টাইমের এই তালিকায় নিজের জায়গা করে নেওয়াটা বিশ্বের যে কোনও সেলেব্রিটির জন্যই গর্বের। ভারতীয় সিনেমা জগত থেকে একমাত্র রণবীর এই তালিকায় জায়গা পাওয়াটা অবশ্যই দেশের মানুষের জন্যও খুশির খবর।

রণবীর এখন খবরে রয়েছেন তাঁর আসন্ন সিনেমা রামায়ণ-কে সামনে রেখে। সিনেমাটিতে সীতার ভূমিকায় রয়েছেন দক্ষিণী তারকা অভিনেত্রী সাই পল্লবী। রামায়ণ সিনেমাটি ২টি ভাগে মুক্তি পেতে চলেছে। প্রথম ভাগটি প্রকাশিত হবে ২০২৬ সালের দিওয়ালীতে। আর দ্বিতীয় ভাগটি মুক্তি পাবে ২০২৭ সালের দিওয়ালীতে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *