Entertainment

আসন্ন রামায়ণ সিনেমায় সূর্পণখার চরিত্রে চমক, দেখা যাবে বলিউডের প্রথমসারির নায়িকাকে

সিনেমার পর্দায় আসছে রামায়ণ। যেখানে রাম রণবীর কাপুর, সীতা সাই পল্লবী আর সূর্পণখা বলিউডের প্রথমসারির এক নায়িকা। সূর্পণখার চরিত্রে বড় চমক।

রামায়ণ সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সেই প্রতীক্ষায় অনেকেই দিন গুনছেন। যতটুকু জানা যাচ্ছে দিওয়ালীতেই সিনেমার পর্দায় দেখতে পাওয়া যাবে ভারতের এই মহাকাব্য।

রামায়ণে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সিনেমার প্রথমসারির নায়িকা সাই পল্লবী। এঁদের কথা এখন প্রায় সকলেই জানেন। রামায়ণের অন্যতম এক চরিত্র সূর্পণখাও।

সেই সূর্পণখার চরিত্রে দেখতে পাওয়া যাবে বলিউডের প্রথমসারির এক নায়িকাকে। যাঁর ঝুলিতে হিট সিনেমা কম নেই। তিনি নিজেই সূর্পণখার চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন। সূর্পণখার চরিত্রে এক বলিউড তারকাকে নিয়ে কার্যত তাক লাগালেন নির্মাতা, পরিচালক।

সূর্পণখার চরিত্রে অভিনয়ে দেখতে পাওয়া যাবে বলিউড নায়িকা রাকুল প্রীত সিংকে। সুন্দরী নায়িকা হিসাবে বলিউডের প্রথমসারিতে জায়গা করে নিয়েছেন রাকুল প্রীত। তিনি কেন সূর্পণখার মত একটি চরিত্র করতে রাজি হলেন?

রাকুল প্রীত নিজে জানিয়ে দিয়েছেন সূর্পণখাকে সকলে মনে রেখেছেন রামায়ণের একটি ঘটনার জন্য। কিন্তু রাকুল প্রীতের মতে সূর্পণখা এইটুকুতেই সীমাবদ্ধ নন। তাঁর চরিত্রটি জটিল এবং রামায়ণের কাহিনির গতিপথ একটা জায়গায় ঘুরিয়ে দিয়েছিল এই চরিত্র।

ফলে সূর্পণখার চরিত্র যেমন চ্যালেঞ্জিং তেমনই বৃহত্তর। সূর্পণখার চরিত্রে রাকুল প্রীত সিংয়ের মত অভিনেত্রীকে দেখতে পাওয়া যাবে রামায়ণ সিনেমায়, এটা দর্শকদের কাছে যেমন বেশ তাক লাগানো, তেমনই রাকুল প্রীত খুশি এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App