অনুষ্ঠানে যেতে স্ত্রীর সাজতে যাতে দেরি না হয় সেজন্য একটাই কথা বলতেন অমিতাভ বচ্চন
কোনও অনুষ্ঠানে যাওয়ার হলে অনেক সময়ই মহিলাদের সাজতে দেরি হয়ে যায়। সেটা যাতে না হয় সেজন্য একটা উপায় বার করেছিলেন অমিতাভ বচ্চন। সেই গোপন কথা জানালেন তিনি।
বিয়েবাড়ি হোক বা পার্টি বা অন্য কোনও অনুষ্ঠান। সব জায়গাতেই যাওয়ার একটা সময় থাকে। কিন্তু অনেক ক্ষেত্রেই বাড়ির মহিলাদের সাজগোজে এতটাই সময় লেগে যায় যে সেখানে পৌঁছতে দেরি হয়ে যায়।
এটা সাধারণ পরিবার থেকে অমিতাভ বচ্চনের পরিবার সর্বত্র সমানভাবে প্রযোজ্য। স্ত্রীকে নিয়ে কোথাও যাওয়ার হলে অমিতাভ বচ্চন তাই জয়া বচ্চনকে একটাই কথা বলতেন। যাতে তিনি ঠিক সময়ে সাজ সম্পূর্ণ করে উঠতে পারেন। আর তাঁরা সঠিক সময়ে অনুষ্ঠানে পৌঁছতে পারেন।
একটি টিভি শোতে এক প্রতিযোগীকে বিষয়টি খোলাখুলি জানিয়েছেন অমিতাভ। ৮৪ বছর বয়সের এই কিংবদন্তি অভিনেতা জানিয়েছেন, তাঁর পরিবারেও একই সমস্যা। সাজতে দেরি।
তাই যাতে বের হতে দেরি না হয়ে যায়, বিয়ে হোক বা অন্য অনুষ্ঠান, সেখানে যাতে সঠিক সময়ে পৌঁছনো যায়, তার জন্য অমিতাভ বচ্চন একটাই কথা স্ত্রীকে বলতেন। অমিতাভ জানান, ধরে নেওয়া যাক কোনও বিয়ে বাড়িতে বরযাত্রী আসবে সন্ধে ৬টায়। তাহলে সেখানে ৬টার মধ্যে পৌঁছতে হবে।
সেক্ষেত্রে তিনি স্ত্রী জয়াকে বলতেন বরযাত্রী বিকেল ৫টায় ঢোকার কথা। তার আগে তাঁদের পৌঁছতে হবে। এটা বললে সাড়ে ৩টে ৪টে থেকে তৈরি হওয়া শুরু করতেন জয়া বচ্চন। তবে তাঁরা সন্ধে ৬টার মধ্যে পৌঁছতেন।
এভাবে যে সময়ে যাওয়ার সেই সময়টা না বলে আরও ১ ঘণ্টা আগে যেতে হবে বলে জানাতেন অমিতাভ। তাতে কাজও হত। যে সময়ে যাওয়ার কথা সেই সময়ে পৌঁছে যেতে পারতেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











